চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অসহায় আত্মসমর্পণের দিনে করুনারত্নের দারুণ রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ অপরাহ্ণ ০১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান ১০৫ রানে গুটিয়ে যাওয়ার পরদিন আরেক এশিয়ান দল শ্রীলঙ্কাও লজ্জার হার দেখেছে। শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩৬ রানে গুটিয়ে যায় লঙ্কানরা। মাত্র ১৬.১ ওভারে নিউজিল্যান্ড সেই রান পেরিয়ে যাওয়ায় অসহায় আত্মসমর্পণেই মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

দলের এমন বাজে দিনে অসাধারণ কীর্তি গড়েছেন দিমুথ করুনারত্নে। বিশ্বকাপের ইতিহাসে মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ইনিংসের আদ্যোপান্ত ব্যাটিং করার কীর্তি গড়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে নিউজিল্যান্ড বোলারদের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা খেই হারিয়ে ফেলেন। তবে ওপেনিংয়ে নামা করুনারত্নে একপ্রান্তে অবিচল থাকেন। শেষ পর্যন্ত ৮৪ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন লঙ্কান দলনায়ক।

এর আগে ১৯৯৯ সালে বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ইনিংসের আগাগোড়া ব্যাটিং করার কীর্তি গড়েছিলেন রিডলে জ্যাকবস। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ওপেন করতে নেমে ৪৯ রানে অপরাজিত থাকেন এ ওয়েস্ট ইন্ডিয়ান।

সবমিলিয়ে ১২তম এবং দ্বিতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে ইনিংসের আগাগোড়া ব্যাটিং করার কীর্তি গড়লেন করুনারত্নে। ২০১৭ সালে আবু ধাবিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম শ্রীলঙ্কান হিসেবে এই ক্লাবে পা রাখেন উপুল থারাঙ্গা।

প্রসঙ্গত, বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে ইনিংসের আদ্যোপান্ত ব্যাটিং করার রেকর্ড রয়েছে জাভেদ ওমর বেলিমের। ২০০১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ১০৩ বলে ৩৩ রানের হার না মানা ইনিংস খেলার পথে ওই কীর্তি গড়েন বাংলাদেশের সাবেক ওপেনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করুনারত্নেবিশ্বকাপ-২০১৯শ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT