চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অশ্লীল চিত্র’ প্রদর্শনের অভিযোগে ঢাবির অধ্যাপককে বহিষ্কার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৩:৪৮ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০১৭
আদালত, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক রিয়াজুল হককে সিন্ডিকেট কর্তৃক সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই সংক্রান্ত রিটের শুনানি নিয়ে রুলসহ স্থগিত আদেশ দেন।

আদলতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া।

গত ২৭ ফেব্রুয়ারি  শ্রেণিকক্ষে ‘অশ্লীল চিত্র’ প্রদর্শনের অভিযোগে সাময়িক বরখাস্ত করেন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট । সেই স্থগিতের সিদ্ধান্তের  বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হলে হাইকোর্ট  এই আদেশ দিলেন।

জেন্ডার বিষয়ক কথিত ‘অশ্লীল চিত্র’ ব্যবহারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিয়াজুল হককে সাময়িক বহিষ্কারের ঘটনায় গত ২৮ মার্চ বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ পাঠান হয় । এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে  ৪৮ ঘণ্টার মধ্যে এই উকিল নোটিশের জবাব দিতে বলা হয় ।

আইনি নোটিশ পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেন, যেহেতু আইনি নোটিশ পাঠানো হয়েছে, সুতরাং এর জবাবও আমরা আইনিভাবেই দেবো।

Reneta

শ্রেণিকক্ষে একটি প্রফেশনাল ব্যাচে জেন্ডার বিষয়ক একটি কোর্সে ‘অশ্লীল চিত্র’ ব্যবহারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এ অধ্যাপককে গত ২৭ ফেব্রুয়ারি সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অধ্যাপক রিয়াজুল হকহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আগস্ট ১, ২০২৬

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

আগস্ট ১, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা পেলেন পাইলট

আগস্ট ১, ২০২৬

দামিয়েত্তা বন্দরে হামলায় ইরানকে দায়ী করার দাবি নাকচ করল মিশর

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

এল নিনোর প্রভাবে বাড়তে পারে বৈশ্বিক তাপমাত্রা, জাতিসংঘের সতর্কবার্তা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT