চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশ্রুসিক্ত ছিলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০১৬
বাংলাদেশ
A A

চোখের জলেই ড. আতিউর রহমানকে বিদায় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগপত্র গ্রহণের সময় চোখের জলে
ভেসেছেন প্রধানমন্ত্রী নিজেও।

সে আবেগের সময়ের কথা জানিয়ে আতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী আমার পদত্যাগপত্র নিয়েছেন। বলেছেন, আপনি অনেক সাহসী মানুষ। আর সাহসী বলেই পদত্যাগ করতে পারছেন। আপনিই আমাদের অর্থনীতিকে একটা স্থিতিশীল অবস্থানে এনেছেন।

‘পদত্যাগপত্র নেওয়ার সময় প্রধানমন্ত্রী অশ্রুসিক্ত ছিলেন। এর চেয়ে বেশি আর কী চাওয়ার আছে জীবনে!’ বলে আরো একবার আবেগ তাড়িত হন কৃষক বাবার ছেলে আতিউর যাকে সংসারের প্রয়োজনে রাখাল বালকের মতো মাঠে গরু চরাতে হয়েছে, যাকে ক্যাডেট কলেজে ভর্তির সময় গ্রামের হাটে ভিক্ষার মতো চাঁদা তুলতে হয়েছে।

Banglabid

দরিদ্র একটি পরিবার থেকে উঠে আসা আতিউর রহমান সবসময় ভেবেছেন সাধারণ মানুষদের নিয়ে। চেয়েছেন এদেশের সাধারণ মানুষের ভাগ্যবদল করার। বাংলাদেশ ব্যাংককে সাধারণ মানুষের প্রতিষ্ঠান হিসেবেই গড়ে তুলেছেন তিনি।

পদত্যাগের পর সাংবাদিকদের আতিউর রহমান বলেন, দরিদ্র একটি পরিবার থেকে উঠে এসেছি আমি। সেই জায়গা থেকে ধীরে ধীরে আজ এই জায়গায় এসেছি। আমি চেষ্টা করি সাধারণ মানুষের কথা ভাবতে। যাদের দিকে কেউ কখনো তাকায় না, তাদের কাছে কীভাবে টাকা নিয়ে যাওয়া যায় আমার কাজের মাধ্যমে সেই চেষ্টা করেছি।

‘আজ দেশের ৭০ শতাংশ মানুষ ব্যাংকিং সেবার অধীনে। আজ রিকশাচালকদের ৮০ শতাংশ কোনো না কোনোভাবে ব্যাংকিং সেবা গ্রহণ করছে। প্রত্যন্ত কোনো গ্রামের শিক্ষার্থী, কোনো এক চরের বাসিন্দা এসে পড়াশোনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটাও সম্ভব হয়েছে ব্যাংকের বৃত্তি সেবার কারণে।’

Reneta

বিদায়ী গভর্নর সাংবাদিকদের বলেন: আমি সবসময় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। বঙ্গবন্ধুর আদর্শে আমি বিশ্বাসী। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব নির্দেশ ও উপদেশ আমি মেনে চলি। আমি বঙ্গবন্ধুর প্রতি খুবই কৃতজ্ঞ। কারণ তিনি বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন বলেই বাংলাদেশ ব্যাংক হয়েছে, আমি এর গভর্নর হতে পেরেছি।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যখন যেভাবে নির্দেশনা দিয়েছেন আমি সেভাবেই কাজ করার চেষ্টা করেছি। আর তাতেই আমি দেশের অর্থনীতিকে এমন স্থিতিশীল একটি অবস্থানে আনতে পেরেছি। আজ ২৮টি বছর ধরে আমি শেখ হাসিনার সঙ্গে কাজ করি। আজ আমরা দেখতে পাই বাংলাদেশের অর্থনীতি কোথা থেকে কোথায় এসে দাঁড়িয়েছে,’ তার চলে যাবার সময় এভাবেই নিজের তৃপ্তির কথা জানান তিনি।

আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু, তার সুযোগ্য কন্যা এবং এদেশের সাধারণ মানুষের প্রতিই আমার নিরংকুশ আনুগত্য। ব্যাংক এবং ব্যাংকিংকে সেই সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি যখন চলে যাচ্ছি তখন তিন কোটি নতুন মানুষ ব্যাংকিং সেবার অধীনে এসেছে, সাড়ে ছয় কোটি ডলার থেকে রিজার্ভ ২৮ কোটি বিলিয়ন ডলারের বেশি হয়েছে। আমার পদত্যাগে বঙ্গবন্ধু কন্যা অশ্রুসিক্ত। এর চেয়ে তৃপ্তির আর কী হতে পারে!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভিডিওতে ড. আতিউরের আবেগঘন বক্তব্য

পরবর্তী

অশ্রুসিক্ত ছিলেন প্রধানমন্ত্রী

পরবর্তী

দুই ডেপুটি গভর্নর অপসারিত

দুই ডেপুটি গভর্নর অপসারিত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT