চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিক মশাল বহনের সম্মান পেলেন ড. ইউনূস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

ব্রাজিল অলিম্পিকের মশাল বাহকের সম্মান লাভ করলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মশাল যাত্রার শেষ ধাপে তা বহন করবেন তিনি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থামস বাক তাকে এই সম্মান প্রদান করেন। বিশ্বজুড়ে রিও ২০১৬ অলিম্পিক গেমসের প্রেরণা ছড়িয়ে দিতে এই নোবেলজয়ীর অংশগ্রহণ চান থামস বাক।

অলিম্পিকের জন্মশহর গ্রিসের অলিম্পিয়ায় ঐতিহ্যবাহী মশাল প্রজ্জ্বলন আনুষ্ঠানের মা্ধ্যমে ২১ এপ্রিল শুরু হয় মশাল যাত্রা। ৩ মে থেকে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া থেকে শুরু হয় মশাল যাত্রা। দেশের তিনশোরও বেশি শহর প্রদক্ষিণ শেষে ৫ আগস্ট মারাকানা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে এর সমাপ্তি ঘটবে। রিওতে ৪ আগস্ট মশাল বাহনের শেষ ধাপে তা বহন করবেন অধ্যাপক ইউনুস।

প্রফেসর ইউনূস ৪ আগষ্ট ২০১৬ রিও-তে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দেবেন। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রফেসর ইউনূস অ্যাথলেটিক্স, সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অর্জনে পৃথিবীর নতুন কল্পচিত্র নিয়ে বক্তব্য রাখবেন।

একবারে তৃণমূল থেকে বৈশ্বিক পর্যায়ে অ্যাথলেটিক্স এবং স্পোর্টস জগতের মধ্যে একটি সামাজিক মাত্রা সংযোজন করার উদ্দেশ্যে প্রফেসর ইউনূস ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একযোগে কাজ করে যাবে। সামাজিক ব্যবসা সৃষ্টির মাধ্যমে পৃথিবীব্যাপী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সকল অনুষ্ঠান, ভেন্যু ও সংগঠন যেন উদ্যোগ নেয় এ ব্যাপারে তাঁরা কাজ করবেন।

অলিম্পিক গেমসের শুরু খ্রিষ্টপূর্ব ৭৭৬ সালে গ্রিসের অলিম্পিয়াতে। খ্রিষ্টপূর্ব ৭৭৬ সাল থেকে ৩৯৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই গেমস প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়। প্রাচীন অলিম্পিক গেমস ১,১৭০ বছর স্থায়ী হয়। আধুনিক গ্রীষ্মকালীন অলিম্পিক প্রথম চালু হয় ২৪ মার্চ ১৮৯৬ রবিবার গ্রিসের এথেন্সে। অলিম্পিক মশাল বহনের প্রথা চালু হয় ১৯৩৬ সালে জার্মানীর বার্লিনে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে।

রিও অলিম্পিক হবে আধুনিক অলিম্পিক গেমসের ৩১তম অনুষ্ঠান, যেখানে ৪২টি বিভিন্ন ধরনের খেলাধুলার উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Reneta

প্রফেসর ইউনূস ২ থেকে ৯ আগষ্ট ২০১৬ ব্রাজিলে অবস্থান করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিও অলিম্পিক
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT