চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিক বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে জাপান?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
জাপানে অলিম্পিক বাতিলের আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরেও কমেনি করোনার প্রাদুর্ভাব। বিভিন্ন দেশে ভ্যাকসিন পৌঁছালেও নতুন সংক্রমণ ঘটিয়েই চলেছে কোভিড-১৯ ভাইরাস। এমন পরিস্থিতির মধ্যে ২০২১ সালেও টোকিও অলিম্পিক আয়োজন সম্ভব নয় বলে ধরে নিয়েছে জাপান সরকার।

বাধ্য হয়ে অলিম্পিক বাতিলের সিদ্ধান্তে ঐক্যমত্যে পৌঁছেছে আয়োজক কমিটি, এমন খবর দ্য টাইমসের। পরিস্থিতি অনুকূলে থাকলে ২০৩২ সালে এই অলিম্পিক আয়োজনে আগ্রহী জাপান।

করোনা মহামারীর কারণে ২০২০ সালে বাতিল বা পিছিয়ে দেয়া অসংখ্য বড় ইভেন্টের একটি ছিল টোকিও অলিম্পিক। একবছর পিছিয়ে ২০২১ সালের জুলাইয়ে নেয়া হয়। এরইমধ্যে নতুন বছর এসে গেছে, কিন্তু কমেনি করোনা প্রাদুর্ভাব।

জাপান সরকারের অভ্যন্তরীণ সূত্রের বরাতে দ্য টাইমস বলছে, এ বছরও অলিম্পিক আয়োজনে আগ্রহী নয় দেশটি।

তাদের প্রতিবেদনে বলা হয়েছে, অলিম্পিক বাতিলের সিদ্ধান্ত একদম চূড়ান্ত করে ফেলা হয়েছে। যদিও এখনই তা প্রকাশ্যে আনতে চাচ্ছেন না নীতিনির্ধারকরা। তবে অলৌকিক কিছু না ঘটলে চলতি বছরেও অলিম্পিক গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে।

এবারও পিছিয়ে গেলে আগামী দশ বছরে এই অলিম্পিক আয়োজনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২০২৪ প্যারিস ও ২০২৮ সালে লস অ্যাঞ্জেলসে হবে পরবর্তী অলিম্পিকগুলো। ২০৩২ সালের আয়োজক দেশ এখন পর্যন্ত নির্ধারিত হয়নি। জাপান সেই সময়কে পাখির চোখ করতে যাচ্ছে।

ট্যাগ: জাপানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখের বাগান বাড়িতে বরুণ-নাতাশার বিয়ে?

পরবর্তী

বাড়লো শনাক্তের হার, মৃত্যু ১৫

পরবর্তী

বাড়লো শনাক্তের হার, মৃত্যু ১৫

সোমা ইসলাম-কাজী জেবেল রেফিডির নেতৃত্বে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আরএফইডি'র নেতৃত্বে সোমা ইসলাম-কাজী জেবেল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT