দুইবার অলিম্পিকে স্বর্ণ পদক জয়ী এবং যুক্তরাষ্ট্রের বর্ষসেরা নারী বাস্কেটবল খেলোয়াড় রুথি বোল্টন বাংলাদেশ সফরে অংশ হিসেবে বাস্কেটবল বিষয়ে চারদিনের এক কর্মশালা পরিচালনার পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচও খেলেছেন।
২০১১ সালে ‘উইমেন্স বাস্কেটবল হল অফ ফেইমে’ নির্বাচিত এ খেলোয়াড় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট-আমেরিকান সেন্টারের ক্রীড়া কূটনীতির অংশ হিসেবে ওই প্রদর্শনী ম্যাচে অংশ নেন।
চারদিনের বাস্কেটবল কর্মশালা রুথি বোল্টন ৬০ জন তরুণ বাংলাদেশীদেরকে প্রশিক্ষণ দেন।
রুথি বোল্টন বাস্কেটবল কর্মশালার পাশাপাশি, বাংলাদেশ নারী জাতীয় বাস্কেটবল দলের উদীয়মান খেলোয়াড়, বাংলাদেশ বিশেষ অলিম্পিক দলের সদস্যরা, জাগো স্কুল এবং ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংলিশ অ্যাকসেস মাইক্রোশিপ কর্মসূচিতেও অংশ গ্রহণ করেন।







