রিও অলিম্পিকে প্রত্যাশিত শুরু পাননি গলফার সিদ্দিকুর রহমান। প্রথম রাউন্ড শেষে যৌথভাবে ৫৬তম স্থানে আছেন তিনি।
রিও অলিম্পিকের গলফ ইভেন্টে সিদ্দিকুর প্রথম রাউন্ডে পারের চেয়ে চার শট বেশি খেলেন সিদ্দিকুর। অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার পারের চেয়ে ৮ শট কম খেলে শীর্ষে রয়েছেন।
প্রথম নয় হোলে টানা চার হোলে পারের সমান শট খেলার পর পঞ্চম হোলে সিদ্দিকুর প্রথম বার্ডি করেন। সপ্তম হোলে বোগি করেন এ গলফার।
অষ্টম হোলে বার্ডি করে ফের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও এরপরই ছন্দ হারান লাল-সবুজের এ গলফার। ৯ শটের মধ্যে পাঁচটি বোগি করেন তিনি।
প্রথম বাংলাদেশী গলফার হিসেবে এশিয়ান ট্যুরের শিরোপা জেতা ও বিশ্বকাপে খেলা সিদ্দিকুর বাংলাদেশের প্রথম অ্যাথলেট হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন।








