চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিম্পিকের দ্বাদশ দিনের প্রাপ্তি

তামান্না তৃষা তামান্না তৃষা
৯:৩৭ পূর্বাহ্ণ ১৮, আগস্ট ২০১৬
স্পোর্টস
A A

২শ’ মিটারের সেমিফাইনালে সেরা টাইমিং নিয়েই ফাইনালে খেলতে যাচ্ছেন জ্যামাইকান গতিমানব উসাইন বোল্ট। রিও অলিম্পিকের দ্রুততম মানবী এলাইন থম্পসন জিতে নিয়েছেন দ্বিতীয় স্বর্ণপদক। আর ছেলেদের ফুটবলের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক ব্রাজিল এবং জার্মানি।

২শ’ মিটার স্প্রিন্টের শেষ ২৪-এর লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে আরও একবার ট্র্যাক মাতালেন অলিম্পিক আইকন অ্যাথলেট উসাইন বোল্ট। ১৯.৭৮ সেকেন্ডে দৌঁড় শেষ করে সেরা হয়েই ফাইনালে পা রাখছেন তিনি। শুক্রবার সকালে হবে মূল লড়াই।

তবে এ দফায়ও জ্যামাইকান স্প্রিন্টারকে আটকে দিতে পারলেন না কানাডিয়ান দ্রুততম মানব আন্দ্রেঁ গ্রাসি। রিও’তে বোল্টের সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েই থাকতে হয়েছে তাকে। সেমিফাইনালে ০.০২ সেকেন্ড পেছনে থেকে দ্বিতীয় সেরা টাইমিংয়ে ফাইনালে ওঠেন ১শ’ মিটারে ব্রোঞ্জ জয়ী অ্যাথলেট গ্রাসি।

জ্যামাইকানদের এগিয়ে থাকার দিনে দেশকে আরও একবার উচ্ছ্বাসে ভাসালেন রিও অলিম্পিকের অন্যতম আকর্ষণ আর দ্রুততম মানবী এলাইন থম্পসন। ১শ’ মিটারের পর এবার স্বর্ণ জিতলেন ২শ’ মিটারেও।

দ্বাদশ দিনে রিও’তে জয়জয়কার মার্কিনীদের। মেয়েদের লং জাম্পে স্বর্ণ আর রৌপ্য দু’টোই যুক্তরাষ্ট্রের দখলে। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন সার্বিয়ান অ্যাথলেট ইভানা স্প্যানোভিচ। ১২.৪৮ সেকেন্ডে মেয়েদের ১শ’ মিটার হার্ডলস জিতে যুক্তরাষ্ট্রের পদক তালিকায় আরেকটি স্বর্ণ যোগ করেছেন ব্রিয়ানা রোলিনস।

আসরের শুরুটা যতটা মলিন ছিল শেষটায় ততটাই জ্বলে উঠেছে ক্যাপ্টেন নেইমারের ব্রাজিল। ছেলেদের ফুটবলের সেমিতে হন্ডুরাসকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। খেলার ১৫ সেকেন্ডের মধ্যে গোল করে অলিম্পিক ইতিহাসে দ্রুততম সময়ে গোল করার রেকর্ড গড়েছেন নেইমার। নেইমারের পাশাপাশি জোড়া গোল এসেছে গ্যাব্রিয়েল জিসাসের পা থেকেও।

Reneta

শুক্রবার ফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে জার্মানিকে। নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জার্মানরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT