অলিম্পিকের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরু হতে এখনও বেশ খানিটা বাকি। এরই মধ্যে সারা বিশ্বের ২০৭টি দেশ থেকে অ্যাথলেটরা গিয়ে জড়ো হয়েছেন ব্রাজিলের রিওতে।
চলছে অখন্ড অবসর। এরই মাঝে নিজেদের ফুরফুরে রাখতে নানা আয়োজেনে মেতে উঠেছেন অ্যাথলেটরা। আর তাই ছবি তুলে টুইটারে পোস্ট করে চলেছেন তারা। জানান দিচ্ছেন অলিম্পিকের উন্মাদনা। এ উন্মাদনাকে অলিম্পিকের আগে ‘টুইটার-লিম্পিক’ বলেও নাম দিয়ে ফেলেছেন কেউ কেউ।
বৃটিশ অনলাইন ডেইলি মেইল এ সকল মুহূর্তের ছবি গুলো একত্রিত করে তুলে আনার চেষ্টা করেছে কার ছবি সোস্যাল মিডিয়ায় বেশি আলোচনার ঝড় তুলতে সক্ষম হয়েছে।
এবারের অলিম্পিকে ২০৭ দেশের অংশগ্রহণে ৩০৬ স্বর্ণপদকের লড়াইয়ে সাড়ে ১০ হাজার অ্যাথলেট।
‘দ্য
গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত সব চাইতে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমসের ৩১তম
আসর-রিও অলিম্পিক শুরু হচ্ছে শনিবার। ব্রাজিলের রিও ডি জেনিরোর মারাকানা
স্টেডিয়ামে ৩১তম অলিম্পিক গেমসের উদ্বোধন হবে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা
৭টায় এবং বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টায়।
অবশ্য গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও গত ৩ আগস্ট থেকে ফুটবল দিয়ে গেমস শুরু হয়ে গেছে।
উদ্বোধনের
২ দিন আগে থেকেই শুরু হয় গেমসের ফুটবল। অর্থাৎ, ৩ আগস্ট থেকেই শুরু হয়ে
গেছে রিও ডি জেনিরো অলিম্পিক গেমস। পর্দা নামবে ২১ আগস্ট।












