চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অলিভিয়ের তোপে দুদিনে দুবার অলআউট সরফরাজরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

১০১ রানের মাথায় ইমাম-উল-হক যখন ফিরছেন, তখনো শক্ত অবস্থানে পাকিস্তান। হাতে আছে ৮ উইকেট। বাকি ব্যাটসম্যানদের মধ্যে পরে যেন ভূত চাপল দ্রুত সাজঘরে ফেরার! প্রথম দিনের ভুল থেকে শিক্ষা না নিয়ে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসেও অলআউট হয়েছে সরফরাজ আহমেদের দল!

এই দুদিনে পাকিস্তানকে সবচেয়ে বেশি জ্বালিয়েছেন ডুয়ানে অলিভিয়ের। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। সাউথ আফ্রিকান পেসার দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ উইকেট। বাকি দুই পেসার ডেল স্টেইন ও কাগিসো রাবাদার ঝুলিতে গেছে ২ ও ৩টি করে উইকেট।

তিন পেসারের তোপ সইতে না পেরে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ১৯০ রানে। প্রথম ইনিংসে ১৮১ রান করেছিল সফরকারীরা।

পাকিস্তানের হয়ে লড়াই যতটুকু করার করেছেন শান মাসুদ ও ইমাম। শানের ৬৫ ও ইমামের ৫৭ রানের বাইরে তেমনকিছু করতে পারেননি বাকি আট ব্যাটসম্যান। অধিনায়ক সরফরাজ আহমেদ দুই ইনিংসে একবারও রানের খাতা খুলতে পারেননি।

দ্বিতীয় দিনের শুরুতে বেশি দূর এগোতে পারেনি স্বাগতিক সাউথ আফ্রিকাও। টেম্বা বাভুমার ৫৩ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি ককের ৪৫ রানে ২২৩ রানে অলআউট হয় প্রোটিয়ারা।

লিড ছিল ৪২ রানের। কিন্তু দিন শেষে এই লিডই মহামূল্যবান হয়ে দাঁড়িয়েছে স্বাগতিকদের জন্য। পাকিস্তানের ১৯০ রান থেকে ৪২ রান বিয়োগ করে সাউথ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৪৮ রানের। টেস্টের বাকি আছে পুরো তিনদিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা ও সুরক্ষায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলার অনুদান

আগস্ট ৩, ২০২৬

অস্ট্রেলিয়ায় ‘ভালো সুযোগ-সুবিধায় ভালো প্রস্তুতি’ বাংলাদেশের

আগস্ট ৩, ২০২৬
ছবি: আইএসপিআর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাপ্রধান

আগস্ট ৩, ২০২৬

গণঅভ্যুত্থানের দুই বছর: ন্যায়বিচারের অপেক্ষায় নিহতদের স্বজনরা

আগস্ট ৩, ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া বৈঠকে অভিবাসন, মানবপাচার ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT