অর্থ উপার্জন নয়, সভ্যতার ভবিষ্যতের লক্ষ্যে টুইটার কিনতে চান মাস্ক

এলন মাস্কের টুইটার প্রোফাইল ছবি যেখানে তিনি সানগ্লাস পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইলন মাস্ক বৃহস্পতিবার টুইটার কেনার প্রস্তাবের বিষয়ে জানিয়েছেন, এই অধিগ্রহণ সভ্যতার জন্য একটি টার্নিং পয়েন্টের চেয়ে কম কিছু না।
সিএনএন’র অনলাইন প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার TED সম্মেলনে একটি অন-স্টেজ সাক্ষাৎকারের সময় তিনি এ কথা জানান।
মাস্ক বলেন, প্রস্তাবিত চুক্তিটি শুধুমাত্র টুইটারের ব্যবসার বিষয়ে নয়, টুইটারকে গণতন্ত্রের জন্য একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম নিশ্চিত করার বিষয়ও বটে।
মাস্ক TED প্রধান ক্রিস অ্যান্ডারসনকে তিনি বলেন, এটি অর্থ উপার্জনের কোন উপায় নয়।
‘‘আমার দৃঢ় ইচ্ছা একটি সর্বজনীন প্ল্যাটফর্ম হিসেবে থাকবে, যা সর্বাধিক বিশ্বস্ত এবং যা সভ্যতার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’
এর আগে ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দেন টেসলার ধনকুবের ইলন মাস্ক। তিনি মনে করেন, টুইটার পরিবর্তন হওয়া উচিত। টুইটারের ৯.২ শতাংশ শেয়ারের মালিকানা থাকলেও ইলন মাস্ক পুরো সামাজিক মাধ্যমটি কিনে নেওয়ার কথা জানান।






