চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থ উদ্ধার-তদন্তে ফিলিপিন্সে তৎপর বাংলাদেশ দূতাবাস

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
২:৫১ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০১৬
অর্থনীতি
A A

ফিলিপিন্সে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, রিজার্ভের খোয়া যাওয়া অর্থ উদ্ধারে আশাবাদী তিনি। টেলিফোন সাক্ষাৎকারে তিনি দেশটির সিনেটরদের ভূমিকার প্রশংসা করে বলেছেন, তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা যায়।

এদিকে বৃহস্পতিবার রাতে অর্থমন্ত্রীর বাসায় বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবির বলেছেন, ব্যাংকিং খাতের স্বাস্থ্য নিয়ে মোটেও উদ্বিগ্ন নন তিনি।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন গোমেজ ফিলিপিন্সে প্রবাসী বাঙ্গালীদের মাঝে দারুণ জনপ্রিয়। সদা তৎপর এই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সক্রিয় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে খোয়া যাওয়া অর্থ উদ্ধার প্রক্রিয়ায়ও। নিয়মিত ফিলিপিন্স সিনেটের শুনানীতে অংশ নিচ্ছেন। সরকারকে অবহিত করছেন প্রতিদিনের আপডেট।

তিনি বলেন,’ খোয়া যাওয়া  টাকাগুলো আমাদের,তাই বসে থাকলে হবে না। অবশ্যই আমরা আমাদের টাকা ফেরত পাবো বলে আশা করছি’। 

ফিলিপিন্সে কি ঘটছে তা জানার এবং বোঝার চেষ্টা করছেন নতুন গভর্নর ফজলে কবির। বৃহস্পতিবার রাতে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অবশ্য তিনি চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার উদ্ধার হওয়া নিয়ে দেশটির সিনেট কমিটির নৈরাশামূলক বক্তব্যের ব্যাপারে মন্তব্য করতে রাজী হননি।

নতুন গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংকের যে সুনাম ছিলো সেই সুনাম পুনরুদ্ধার করতে হবে। এখনো যথেষ্ট সুনাম অক্ষুন্ন আছে। রিজার্ভের টাকা লোপাটের ঘটনায় ব্যাংকিং সেক্টরে কোনো প্রভাব পড়েনি’।

ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংক গভর্নর, আমান্দো এম তেতাংকো পদাধিকারবলে দেশটির এন্টি মানি লন্ডারিং কাউন্সিল এএমএলসি’র চেয়ারম্যান। তিনি বলেছেন, তাদের ব্যাংক সিক্রেসী আইন অর্থ পাচার ঠেকানোর পথে একটা বড় বাধা। ফিলিপিনো পত্রিকা ইনকোয়ারার বলছে, আইনটি সংস্কারের ইঙ্গিতও করেছেন আমান্দো।

ট্যাগ: বাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্থ উদ্ধার-তদন্তে ফিলিপিন্সে তৎপর বাংলাদেশ দূতাবাস

পরবর্তী

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ?

পরবর্তী

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ?

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ?

সর্বশেষ

সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ, ট্রাম্পকে আল-শারার ধন্যবাদ

আগস্ট ২৫, ২০২৬

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

আগস্ট ২৫, ২০২৬

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT