চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোটরযান গতিসীমা নির্দেশিকা’কে অভিনন্দন জানালো রোড সেফটি কোয়ালিশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
বাংলাদেশ
A A

সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতে ‘সড়ক পরিবহন বিধিমালা- ২০২১’ অনুযায়ী সম্প্রতি ‘মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪’ প্রণয়নে আজ মঙ্গলবার (১৪ মে) সকাল ১১ টায় বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও সচিবকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ।

এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি কোয়ালিশনের সকলকে ধন্যবাদ জানান। অভিনন্দনপত্র গ্রহণ করে সবার সহযোগিতা চেয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী বলেন, সড়কে রোডক্র্যাশ কমাতে ও অকাল মৃত্যু ঠেকাতে মোটরযানের গতিসীমা নির্দেশিকা ২০২৪ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সড়ক দুর্ঘটনা রোধে বর্তমান সরকার তথা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে যার মধ্যে অন্যতম হলো সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ‘সড়ক পরিবহন বিধিমালা- ২০২১।’

এসময় কোয়ালিশনের সদস্য সংস্থা হতে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিশচা)’র চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, ব্রাক রোড সেইফটি প্রোগ্রামের পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেইফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান, অ্যাডভোকেসি অফিসার তরিকুল ইসলাম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের রোড সেইফটির প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান, স্টেপস টুওয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী চন্দন লাহেড়ী, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক বজলুর রহমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির রোড সেইফটি প্রোগ্রাম অফিসার শারাফাত ই আলম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার সিফাত ই রব্বানী ও আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিংয়ের সমন্বয়কারী মারজানা মুনতাহা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোটরযান গতিসীমা নির্দেশিকা ২০২৪রোড সেইফটি কোয়ালিশন বাংলাদেশসড়ক পরিবহন বিধিমালা ২০২১
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনের কারণে পেছাল ফেডারেশন কাপের ফাইনাল

পরবর্তী

প্রথমবারের মত বিশ্বকাপে নতুন পাঁচ মুখ; বিশেষ বিবেচনায় দলে লিটন

পরবর্তী

প্রথমবারের মত বিশ্বকাপে নতুন পাঁচ মুখ; বিশেষ বিবেচনায় দলে লিটন

গাজায় মানবিক কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT