চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থ আত্মসাত মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক জেল হাজতে

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:৫৮ অপরাহ্ণ ২২, মে ২০১৭
কক্সবাজার, জনপদ
A A
চিংড়ি ঘের দুর্নীতি মামলা

সাবেক ডিসি রুহুল আমিন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অর্থ-আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

উচ্চ আদালতের নির্দেশে সোমবার দুপুরে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. তৌফিক আজিজ এ আদেশ দেন বলে জানান দুদক কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সিরাজ উল্লাহ।

তিনি জানান, অর্থ-আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে উচ্চ আদালত দু’সপ্তাহের মধ্যে তাকে নিন্ম আদালতে আত্ম-সমর্পণের নির্দেশ দেন।

Banglabid

কিন্তু রুহুল আমিন উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে ৩ সপ্তাহ পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করায় বিচারক এ আদেশ দেন বলে জানান সিরাজ।

সিরাজ উল্লাহ বলেন, মহেশখালীতে ৩৬ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ভূমি অধিগ্রহণের জন্য ২০১৪ সালের নভেম্বরে ক্ষতিগ্রস্তদের জমির বিপরীতে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয় ২৩৭ কোটি টাকা। এসব ক্ষতিপূরণ প্রদানের জন্য অনিয়মের মাধ্যমে ২৫টি অস্তিত্বহীন চিংড়ি ঘেরের বিপরীতে ৩৬ জনের একটি সিন্ডিকেট অন্তত ৪৬ কোটি ২৪ লাখ ৩ হাজার ৩২০ টাকা আত্মসাতের অপকৌশলের আশ্রয় নেন।

তিনি বলেন, ‘এর মধ্যে ১৯ কোটি ৮২ লাখ ৮ হাজার ৩১৫ টাকা কথিত ক্ষতিগ্রস্তদের নামে ভুয়া চেকের মাধ্যমে তোলা হয়। এছাড়া আরও ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা চেকের মাধ্যমে উত্তোলনের প্রক্রিয়ায় ছিল। এসব টাকা তোলার জন্য চক্রটি ৫টি চেকও ইস্যু করেছিল।’

Reneta

সিরাজ জানান, এ নিয়ে আদালতের কাছে অভিযোগ করা হলে ৫টি চেকের বিপরীতে ক্ষতিপূরণের নির্ধারিত ২৬ কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫ টাকা উত্তোলনের কাজ আটকে দেয়া হয়। প্রাথমিক তদন্তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নিজেরা বাঁচতে চিংড়ি ঘেরের মালিকানা দাবি করে ক্ষতিপূরণের টাকা উত্তোলনকারী বিরুদ্ধে ২০টি মামলা করেন সেই সময়কার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মাহবুবর রহমান।

‘মামলাগুলো তদন্ত করতে গিয়ে ২০টি মামলাকে একটি মামলায় একীভূত করা হয়। পরে মামলাগুলোর অভিযোগপত্র তদন্ত আদালতের কাছে জমা দেয় দুদক। মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মাহবুবর রহমান এবং ভূমি অধিগ্রহণ শাখার প্রধান হিসাব কর্মকর্তা আবুল কাশেম মজুমদারসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশীটে অভিযোগ তোলা হয় বলে জানান পাবলিক প্রসিকিউটর।

এর আগে দুদকের এ মামলায় পৃথকভাবে আদালত কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক জাফর আলম, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মাহবুবর রহমান ও ভূমি অধিগ্রহণ শাখার প্রধান হিসাব কর্মকর্তা আবুল কাশেম মজুমদারসহ আরও ৪ জনকে জেল হাজতে পাঠিয়েছিলেন বলে জানান আইনজীবী সিরাজ উল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারদুদক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়াদ থেকে মদিনার উদ্দেশে প্রধানমন্ত্রী

পরবর্তী

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকিতে হারানো গৌরব ফিরে পাচ্ছে পাট

পরবর্তী

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়মিত তদারকিতে হারানো গৌরব ফিরে পাচ্ছে পাট

৩৫ ডিগ্রিতে কেন মরুভূমির মত গরম

সর্বশেষ

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬

কাকে মিস করার কথা জানালেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে প্রাণ গেল আরও ৩ শিশুর

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT