চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঞ্চে ফিরছে ‘অর্থহীন’

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
১০:৩২ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০১৭
বিনোদন
A A
'অর্থহীন' এর কনসার্ট

'অর্থহীন' ব্যান্ডের সদস্যবৃন্দ

বাংলাদেশের ব্যান্ড সংগীতের জগতে শ্রোতাদের প্রিয় নাম ‘অর্থহীন’। ১৯৯৮ সাল থেকে এখন পর্যন্ত ব্যান্ডটি একই ভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে। ব্যান্ডের ভোকাল ও বেজ গিটারবাদক ‘বেজবাবা’ খ্যাত সাইদুস সালেহীন খালেদ সুমনের দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ভক্তরা মঞ্চে পাচ্ছিল না ‘অর্থহীন’কে।

২৩ অক্টোবর, সোমবার রাতে সুমন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে জানালেন তার শারীরিক অবস্থা আর ‘অর্থহীন’ এর ফেরার কথা।

২০১৭ তে সুমনের বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে। ২০১২ সাল থেকে তিনি ক্যানসারের রোগী, এর মাঝে এখন পর্যন্ত তাঁর শরীরে ২৫টিরও বেশি অস্ত্রোপচার হয়েছে। মঞ্চে না পেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমন সবসময় চেষ্টা করে গেছেন ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার।

কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে সুমন ভক্তদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যান। তার কারণ প্রকাশ করলেন সোমবার। জানালেন, মেরুদণ্ডে আবারও ফাটল দেখা যাওয়ায় সম্প্রতি তাঁর আরেকটি জটিল অস্ত্রোপচার হয়েছে, সেসময় হৃদরোগেও আক্রান্ত হন তিনি। ৩০ ঘণ্টা ছিলেন আইসিইউতেও। তবে এখন আগের চেয়ে ভাল আছেন।



সুমনের ভক্তরা অনেকদিন ধরেই জানতে চাচ্ছিল ‘অর্থহীন’কে নিয়ে আবার কবে মঞ্চ মাতাবেন সুমন। সেই উত্তরও দিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, ৪ নভেম্বর ‘বাংলাদেশ নাইট’ এ অংশ নেয়ার জন্য অস্ট্রেলিয়ার সিডনীর উদ্দেশ্যে ‘অর্থহীন’ ঢাকা ছাড়ছে ১ নভেম্বর। সেখানে জেমস, ডিজে রাহাত, অনন্ত জলিলের সাথে থাকবে ‘অর্থহীন’ এর গানও।

‘অর্থহীন’ এর সর্বশেষ অ্যালবাম বের হয় ২০১৬ সালে ‘ক্যানসারের নিশিকাব্য’ নামে। সুমনের অসুস্থতায় কনসার্টেও তাঁদের উপস্থিতি ছিল না। আশা করা যাচ্ছে, সিডনী থেকে ফিরে দেশের ভক্ত শ্রোতাদের জন্যও মঞ্চে উঠবে ‘অর্থহীন’।

সুমনের ফেসবুক স্ট্যাটাস
সুমনের ফেসবুক স্ট্যাটাস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জুন ২৫, ২০২৬

নকআউটে মেক্সিকোর সঙ্গী সাউথ আফ্রিকা, অপেক্ষায় কোরিয়া, চেকদের বিদায়

জুন ২৫, ২০২৬

উন্মাদনাকে দর্শকদের আরও কাছে পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির আভাস

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT