অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সংসদীয় আসন সিলেট-১ এ তার পরিবর্তে ছোট ভাই এ. কে. আব্দুল মোমেনকে মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন মুহিত।
এর আগে সিলেট-১ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন মুহিত। এই আসনে যতবারই আওয়ামী লীগ জয় পেয়েছে ততবারই সরকার গঠন করেছে দলটি।
সম্প্রতি একাধিকবার বয়সের কারণে ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান অর্থমন্ত্রী। এমনকি রাজনীতি থেকে অবসরেরও ইঙ্গিত দেন।







