চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক মন্দায় পড়বে উন্নয়নশীল দেশগুলো: জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের কারণে চলতি বছর বিশ্ব অর্থনীতি মন্দায় চলে যাবে আশঙ্কা প্রকাশ করে জাতিসংঘ বলেছে, এতে লাখ লাখ কোটি ডলার ক্ষতি হবে।

জাতিসংঘের সর্বশেষ এক বাণিজ্য প্রতিবেদনে বলা হয়, ভারত ও চীন ছাড়া উন্নয়নশীল দেশগুলিতে চলতি বছর অর্থনৈতিক মন্দা গুরুতর আকার ধারণ করবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য করোনাকালীন সংকটে ২.৫ ট্রিলিয়ন ডলারের সহায়তা তহবিল আহ্বান করছে জাতিসংঘ।

বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ইউনাইটেড নেশনস কনফারেন্সের সেক্রেটারি জেনারেল মুখিজা কিতুয়ী বলেন, ২০০৮ সালে বিশ্বব্যাপী যে আর্থিক সঙ্কট তৈরি হয়েছিল; ঠিক একই গতিতে করোনা মহামারী উন্নয়নশীল দেশগুলোতে আঘাত করছে।

Banglabid

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলিতে কোভিড-১৯ য়ের ধাক্কায় অর্থনৈতিক মন্দা অব্যাহত রয়েছে এবং এর আঘাত কোন পর্যায়ে পৌঁছাবে সেটার ভবিষ্যদ্বাণী করা কঠিন। তবে এটা বলা যায়, উন্নতদেশগুলোর অর্থনীতি উন্নত হওয়ার আগে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠবে।

মুখিজা কিতুয়ী আরও বলেন, আমাদের এক গবেষণায় উঠে এসেছে উন্নয়নশীল দেশগুলোতে আগামী দুই-তিন বছরে ২ থেকে ৩ ট্রিলিয়ন ডলার অর্থনৈতিক ঘাটতি থাকবে।

ভয়াবহ পরিণাম তুলে ধরছে বিশ্বব্যাংক
করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারী বিশ্ব অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলবে জানিয়ে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন বলছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্রায় ২৪ মিলিয়ন (দুই কোটি ৪০ লাখ) মানুষ করোনার কারণে অর্থনৈতিক মন্দা কবলে পড়বে। তারা দরিদ্র হয়ে যাবে।

Reneta

মহামারীর প্রভাব নিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, এমনকি পরিস্থিতি যদি সবচেয়ে ভালোও হয়, তাহলেও এই অঞ্চলে প্রবৃদ্ধি ব্যাপক হারে কমবে।

বিশ্ব ব্যাংক বলেছে, করোনাভাইরাসের কারণে অর্থনীতির ওপর যে প্রভাব পড়েছে, এতে করে সব দেশই তাৎপর্যপূর্ণভাবে আক্রান্ত হবে।যেসব পরিবারের জীবিকা শিল্প-কারখানার ওপর নির্ভরশীল, তারা চরম ঝুঁকিতে রয়েছে।

বিশ্ব ব্যাংকের আশঙ্কা, বিশ্বের প্রায় ৩৫ মিলিয়ন (সাড়ে তিন কোটি) মানুষ দরিদ্রতায় পতিত হবে। চীনে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫ মিলিয়নে।

পূর্ব এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গভীর অর্থনৈতিক সংকটের পূর্বাভাষ দিচ্ছে বিশ্বব্যাংক৷ চরম বেকারত্ব, দারিদ্র্য, মন্দার মতো নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে৷ জি-টোয়েন্টি গোষ্ঠী সহযোগিতার অঙ্গীকার করেছে৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনৈতিক মন্দাকরোনাজাতিসংঘবিশ্বব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা মোকাবেলায় জাতীয় কমিটি গঠনের আহ্বান বিএনপির

পরবর্তী

করোনায় আর কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়: জাহাঙ্গীর আলম

পরবর্তী

করোনায় আর কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়: জাহাঙ্গীর আলম

মোট আক্রান্ত ৫১, সুস্থ হয়েছেন ২৫ জন

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT