চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বইমেলায় তানভীর এ মিশুকের ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ১০, মার্চ ২০২২
শিল্প সাহিত্য
A A
বইমেলায় তানভীর এ মিশুকের ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’. Channel i News - চ্যানেল আই নিউজ

যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এ পর্যন্ত নগদ এবং সামগ্রিক সেক্টরের উল্লেখযোগ্য সাফল্য, উদ্ভাবন ও চ্যালেঞ্জসমূহ নিয়ে ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ শীর্ষক বই লিখেছেন সিরিজ এন্ট্রেপ্রেনিউর হিসেবে আখ্যায়িত, তানভীর এ মিশুক।

বইটি তানভীর এ মিশুক-এর লেখা প্রথম গ্রন্থ। গত ২৪ ফেব্রুয়ারি বইটির মোড়ক উন্মোচন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

গ্রন্থটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২২-এর ৪৩৯, ৪৪০ এবং ৪৪১ নং স্টলে এবং দেশের অন্যতম অনলাইনভিত্তিক বই কেনাকাটার প্ল্যাটফর্ম রকমারি-তে।

Banglabid

গ্রন্থটিতে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এ পর্যন্ত নগদ এবং সামগ্রিক সেক্টরের উল্লেখযোগ্য সাফল্য, উদ্ভাবন ও চ্যালেঞ্জসমূহ আলোকপাত করা হয়েছে।

তাছাড়া ডিজিটাল লেনদেনের প্রায়োগিক দিক এবং বাংলাদেশের আর্থিক খাতকে পরিপূর্ণ ডিজিটাইজেশনে করণীয় দিকগুলো নিয়েও আলোচনা করা হয়েছে এই বই-এ।

তানভীর এ মিশুক নিয়মিত দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় অর্থনৈতিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল বিপ্লবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কলাম বা মতামত লিখে থাকেন। তাঁর গুরুত্বপূর্ণ ২২ টি মতামত ও ১২ টি সাক্ষাৎকারের সংকলন হিসেবে প্রকাশিত হয়েছে গ্রন্থটি।

Reneta

বই এর উল্লেখযোগ্য প্রবন্ধের মধ্যে রয়েছে ‘ সেরা অর্জন ও উন্নত দেশের হাতছানি’ ‘২৭ বছরের অপেক্ষাকে কয়েক সেকেন্ডে নামানোর আনন্দ’ ‘বাংলাদেশের আর্থিক খাতের চেহারা বদলে দিতে চাই’ শীর্ষক প্রবন্ধ।

সিরিজ এন্ট্রেপ্রেনিউর হিসেবে আখ্যায়িত তানভীর এ মিশুক বিশ্বজুড়ে ১৭ টির ও বেশি দেশে, ১৩ টি সফল ব্যবসায়িক উদ্যোগ পরিচালনা করছেন।

নানা খাতে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে দক্ষতার সাথে দেশে ডিজিটাল আর্থিক খাতের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তানভীর এ মিশুক। এ পর্যন্ত তার নেয়া সেরা উদ্যোগ হলো ডাক বিভাগের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ।

তার বলিষ্ঠ নেতৃত্ব এবং উদ্ভাবনী পদক্ষেপের জন্য নগদ যাত্রা শুরুর ৩ বছরের মধ্যেই প্রায় ৬ কোটি গ্রাহক নিয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফিনান্সিয়াল সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

গ্রন্থের নাম: ‘অর্থনৈতিক অর্ন্তভুক্তিতে ডিজিটাল বিপ্লব’
বিষয়: আর্থিকখাতে প্রযুক্তিগত উদ্ভাবন ও বিপ্লব
লেখক: তানভীর এ মিশুক, ব্যবস্থাপনা পরিচালক, নগদ লিমিটেড (ডাক বিভাগের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস)
সম্পাদক: মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল), হেড অব পাবলিক কমিউনিকেশন্স, নগদ
প্রকাশক: আবিষ্কার প্রকাশনী
প্রচ্ছদ: তারেক ইকবাল
প্রকাশকাল: ২৪ ফেব্রুয়ারি, ২০২২
মূল্য: ৪৩০.০০
উৎসর্গ: সজীব আহমেদ ওয়াজেদ, প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল বাংলাদেশতানভীর এ মিশুকনগদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে: যুক্তরাষ্ট্র

পরবর্তী

এখনই যুদ্ধ বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব

পরবর্তী
জাতিসংঘ মহাসচিবের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনই যুদ্ধ বন্ধ করুন: জাতিসংঘ মহাসচিব

পিএসজি সভাপতি হুমকি দেওয়ার সময়ের ছবি, ফুটবল বিশ্বে আলোচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল স্টাফকে ‘হত্যার হুমকি’ দিয়েছেন পিএসজি সভাপতি

সর্বশেষ

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT