চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী জাপান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

জাপানি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে স্থাপিত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য সেদেশের ব্যবসায়ীরা অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো।

মঙ্গলবার নারায়নগঞ্জে নির্মানাধীন জাপানিজ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো ও জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেসেন্টেটিভ হায়াকায়া ইয়োহো। ওই সময় তিনি এই কথা বলেন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সভায় জাপানের রাষ্ট্রদূত প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

সে সময় তিনি বলেন, জাপানের বিনিয়োগকারীরা অত্যন্ত আগ্রহী এ অঞ্চলে বিনিয়োগ করার জন্য।

জাইকা চিফ হায়াকায়া ইয়োহো বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এ অর্থনৈতিক অঞ্চলটির কাজ এখন পুরোদমে এগিয়ে চলছে। এটি অত্যন্ত আশাব্যাঞ্জক সাফল্য।

Reneta

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক অঞ্চলের ভূমি উন্নয়নসহ বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জাপানি প্রতিনিধিদের অবহিত করা হয়।

এই অর্থনৈতিক অঞ্চলটি উন্নয়নে জাপানের সুমিতমো কর্পোরেশন ডেভেলপার হিসাবে কাজ করছে।

বেজা বলছে, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান সুমিতমো কর্পোরেশন জাপানি বিনিয়োগকারীদের জন্য নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ পরিকল্পিত শিল্পায়নের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে উঠবে।

বহির্বিশ্বে বাংলাদেশে বিরাজমান বিনিয়োগ পরিবেশ সম্পর্কে একটি উৎসাহব্যঞ্জক বার্তা দেবে জাপানিজ অর্থনৈতিক অঞ্চল। হাজার হাজার দক্ষ কর্মীর পদচারণায় মুখরিত হবে এ অর্থনৈতিক অঞ্চলটি। প্রযুক্তির প্রসার এবং রপ্তানীকে করবে বৈচিত্র্যময়।

সভায় বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, জাপান সফরের সময় যে বীজ বপন করা হয়েছিল, তা আজ বাস্তবে রূপ নিয়েছে। ঢাকার অতি নিকটে যোগাযোগসহ সব সুবিধা নিয়ে এ অঞ্চলটি হয়ে উঠবে জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় স্থান। তিনি জাপানের রাষ্ট্রদূত ও জাইকা চিফকে অঞ্চল পরিদর্শনের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

নারায়নগঞ্জের আড়াইহাজারে ১০০০ একর জমির ওপর জাপানি এ অর্থনৈতিক অঞ্চলটি গড়ে উঠবে। এটি হবে দেশের প্রথম জিটুজি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল। এ পরিকল্পনাকে সামনে রেখে ৫০০ একর জমির অধিগ্রহণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং ভুমি উন্নয়নসহ অবকাকাঠামো নির্মাণের কাজ চলমান রয়েছে। অবশিষ্ট ৫০০ একর জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলটি স্থাপনের অন্যতম উদ্দেশ্য হলো টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য ভিন্ন ভিন্ন প্রকৃতির শিল্প স্থাপনের সুবিধা সম্প্রসারণ, জাপানিজ এবং অন্যান্য স্থানীয় বিনিয়োগ আকর্ষণের অনুকূল পরিবেশ তৈরি করা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সুষম অর্থনৈতিক উন্নয়ন এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা।

বেজা আশা করছে, এই অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে প্রায় ২০ বিলিয়ন সমমূল্যের জাপানী বিনিয়োগ আসবে। যার অধিকাংশই হবে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর। এর ফলে দক্ষ জনশক্তি তৈরি ছাড়াও প্রযুক্তি স্থানান্তরের ক্ষেত্র সম্প্রসারিত হবে। এছাড়াও, শিল্পবর্জ্য অপসারণ করার জন্য এ অঞ্চলেনির্মিত হবে রিসাইক্লিং প্ল্যান্ট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বেজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: একই পরিবারের ৪জন দগ্ধ

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদত্যাগ করেছেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

মে ১১, ২০২৬

তরুণ মুখের ঢল নিয়ে বাংলাদেশে দুই সিরিজের দল অস্ট্রেলিয়ার

মে ১১, ২০২৬
ছবি: পিএমও

আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT