চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্জিত হয়নি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:০৪ পূর্বাহ্ণ ০৯, অক্টোবর ২০১৭
অর্থনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি (২০১৭-১৮) অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বাংলাদেশ। আলোচ্য সময়ে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৮৬৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৮৪ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের রপ্তানি আয়ের চেয়ে ৭ দশমিক ২৩ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানি আয় হয়েছে ৮৬৬ কোটি ২৭ লাখ ৩০ হাজার ডলার। অবশ্য এই সময়ের রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮৯১ কোটি ৬০ লাখ ডলার। তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ২৩ শতাংশ বেশি। ওই সময়ে রপ্তানি আয় হয়েছিল ৮০৭ কোটি ৮৮ লাখ ২০ হাজার ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছিল ২৯ শতাংশ। অাগস্টে রপ্তানি বাড়ে ১০ দশমিক ৭১ শতাংশ। দুই মাসে (জুলাই-অগাস্ট) রপ্তানি খাতে প্রবৃদ্ধি হয় প্রায় ১৪ শতাংশ, লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছিল ৮ শতাংশের মতো। কিন্তু সেপ্টেম্বর শেষে সেই প্রবৃদ্ধি নেমে এসেছে ৭ শতাংশে। অর্থাৎ লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি।

সর্বশেষ সেপ্টম্বর মাসে রপ্তানি আয় হয়েছে ২০৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার ডলার। এই অংক গত বছরের সেপ্টেম্বরের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ কম। আর লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ দশমিক ৭২ শতাংশ কম।

সেপ্টেম্বর মাসে রপ্তানির লক্ষ্য ধরা হয় ২২৫ কোটি ৫৮ লাখ ৬০ হাজার ডলার। গত বছরের সেপ্টেম্বর আয় হয়েছিল ২৭৭ কোটি ৬০ লাখ ডলার।

চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে মোট রপ্তানি আয়ের মধ্যে ৮২ দশমিক ৪৬ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে। নিট পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩৭৪ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ বেশি। আর গত অর্থবছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে ১০ দশমিক ১৮ শতাংশ। আর ওভেন থেকে এসেছে ৩৩৯ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ দশমিক ১২ শতাংশ কম। তবে গত বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে ৪ শতাংশ।

অন্যান্য খাতের মধ্যে এই তিন মাসে হিমায়িত চিংড়ি রপ্তানি বেড়েছে ২৩ দশমিক ৪০ শতাংশ। কৃষি পণ্য রপ্তানি বেড়েছে ২১ শতাংশ। ওষুধ রপ্তানি বেড়েছে ১৯ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি বেড়েছে ২ শতাংশ।

পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ১৫ দশমিক ৪৬ শতাংশ। কেমিক্যাল পণ্যে আয় বেড়েছে ৩ শতাংশ। হ্যান্ডিক্যাপ্ট পণ্য রপ্তানি বেড়েছে ১৪ দশমিক ২৪ শতাংশ।

২০১৭-১৮ অর্থবছরে রপ্তানি আয়ে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৭৫০ কোটি (৩৭ দশমিক ৫ বিলিয়ন) ডলার।

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ পণ্য রপ্তানি থেকে তিন হাজার ৪৬৫ কোটি ৫৯ লাখ (৩৪ দশমিক ৬৫ বিলিয়ন) ডলার আয় করে, যা ছিল আগের অর্থবছরের চেয়ে ৩ দশমিক ৩৯ শতাংশ বেশি।

ট্যাগ: ইপিবিতৈরি পোশাকরপ্তানি আয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জঙ্গি আস্তানা সন্দেহে যশোরে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

পরবর্তী

বাছাই পর্বে ‘অপ্রতিরোধ্য’ জার্মানির রেকর্ড

পরবর্তী
জার্মান ফুটবল দল গোলের পর একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাছাই পর্বে ‘অপ্রতিরোধ্য’ জার্মানির রেকর্ড

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গারা এখনও বাংলাদেশে আসতে বাধ্য হচ্ছে

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT