অর্কিডের রাজ্য
অর্কিডের বিভিন্ন প্রজাতির গাছের ঝুড়ি ও পাত্রে রাখা ছবি, যা বাংলার প্রকৃতি ও উদ্যানের সৌন্দর্য তুলে ধরে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাস আবাসিক এলাকায় একটি ডুপ্লেক্স ভবনে যেখানেই চোখ যাবে শুধু অর্কিড আর কেবলই অর্কিডের রাজত্ব। এটি দেশের সবচেয়ে বেশি প্রজাতির অর্কিডের সংগ্রহশালা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং মাল্টিমিডিয়া মোজো ট্রেনার রাজীব নন্দীর মোবাইল ফোনে কামরুল হুদার অর্কিড গবেষণার গল্প দেখুন। ভিডিও দৃশ্যচিত্র ধারণ ও সম্পাদনা সহযোগিতায় ছিলেন একই বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজো স্টোরি টেলার মোহাম্মদ নাঈম উদ্দীন।
মাল্টিমিডিয়া জার্নালিজম এখন একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার ও প্রকাশের ধরন। প্রযুক্তি সহায়ক হিসেবে মোবাইলে ধারণ করা ভিডিও এবং ছবির সমন্বয়ে এ ধরনের সাংবাদিকতার প্রকাশ প্রাথমিক প্রয়োজনের জায়গায় রয়েছে। চ্যানেল আই অনলাইন তার প্রথম দিনের পথচলা থেকে মাল্টিমিডিয়া জার্নালিজমকে অত্যন্ত অপরিহার্য হিসেবে দেখেছে এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ একটি মাল্টিমিডিয়া নিউজরুম নির্মাণেরও স্বপ্ন দেখে এই জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল।






