ফুটবল

অরিগিকে ‘স্পেশাল’ বিদায় জানাবে লিভারপুল

লিভারপুলের খেলোয়াড়রা জেতার পর একে অপরকে আলিঙ্গন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে, আনন্দে ভাসছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

১২ বছরের ফুটবল ক্যারিয়ারের ৭ বছরই কাটিয়েছেন লিভারপুলে। লাল জার্সিতে খেলেছেন ১৭৫ ম্যাচ, সাক্ষী ছিলেন ক্লাবটির ভাঙাগড়ার সবটুকুর। শেষবেলায় তাই ডিভোক অরিগিকে ঘটা করে বিদায় বলতে চাইছে অলরেডরা। উলভসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে তারকা ফরোয়ার্ডকে ‘স্পেশাল’ বিদায় জানাবে মার্সেইসাইডের ক্লাবটি, বলছেন কোচ ইয়ূর্গেন ক্লপ।

ক্লাব ছেড়ে দিলেও বেলজিয়ান স্ট্রাইকার আজীবন লিভারপুল কিংবদন্তি হয়ে থাকবেন বলেও মন্তব্য ক্লপের। শুক্রবার এসব কথা জানিয়েছেন
জার্মান কোচ।

‘আশা করি অরিগি দারুণ একটি বিদায় সংবর্ধনা পাবে। আমার কাছে ও আজীবন লিভারপুল কিংবদন্তি হয়ে থাকবে। আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় অরিগি। শুনতে অদ্ভুত লাগতে পারে, তবে ওর সাথে কাজ করাটা বিশুদ্ধ আনন্দ। ওর কথা ভাবলেই অনেক স্মৃতি ভেসে আসে। যেখানে যাক, সফল হোক।’

২০১৪ সালে প্রথমবার লিভারপুলে যোগ দেন অরিগি। মার্সেইসাইডের ক্লাবটির হয়ে সাত বছরে সব ট্রফিই জিতেছেন বেলজিয়ান ফরোয়ার্ড। ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে গোল করে দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। লাল জার্সিতে ১৭৫ ম্যাচে ৪১ গোল করেছেন ২৭ বর্ষী তারকা।

বিষয়:ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…