বিনোদন

অমিতাভে মুগ্ধ টবি ম্যাগুয়ার ও ডিক্যাপ্রিও

Three men sitting at a table in a vintage-style restaurant or club. Channel i News - চ্যানেল আই নিউজ

Three men in formal attire sitting at a table in a vintage-style restaurant or club, with a lively background of other patrons and warm lighting. Channel i News – চ্যানেল আই নিউজ

হলিউডের ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল টবি ম্যাগুয়ার ও লিওনার্দো ডিক্যাপ্রিওর। ছবিতে অমিতাভ বচ্চন অভিনয় করেছিলেন অতিথি চরিত্রে। একসঙ্গে কাজ করার সময় অমিতাভ বচ্চনের ব্যক্তিত্ব ও অভিনয়ে মুগ্ধ হয়েছেন হলিউডের এই দুই অভিনেতা।

২০১৩ সালে এনডিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে টবি ম্যাগুয়ারকে জিজ্ঞেস করা হয়েছিল অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে। অভিনেতা বলেন, ‘তার সঙ্গে কাজ করাটা সম্মানের। তিনি অসাধারণ। অনেক বিচক্ষণ। তার উপস্থিতি টের পাওয়ার মতো। একই সঙ্গে তিনি নিরহংকার এবং বিনয়ী। তার সঙ্গে কাজ করতে ভালো লেগেছে। তিনি মেধাবী অভিনেতা। অনেক আনন্দ করেছি আমরা একসঙ্গে।’

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে কাজ শেষ হওয়ার রেশ থেকে গিয়েছিল। তার চরিত্রে আর কাউকে ভাবতেও পারছিলাম না।’

‘দ্য গ্রেট গ্যাটসবাই’-এর আরেক চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। শুধু টবিই নন, অমিতাভ বচ্চন মুগ্ধ করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিওকেও। ডিক্যাপ্রিও এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি একজন জেন্টনম্যান। তার সঙ্গে কাজ করতে ভালো লেগেছে।

বিষয়:অমিতাভ বচ্চন টবি ম্যাগুয়ার লিওনার্দো ডিক্যাপ্রিও

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…