অন্যান্য

অমিতাভের করোনা নিয়ে ভুয়া সংবাদ

অমিতাভ বচ্চন করোনা নিয়ে ভুয়া সংবাদে উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভ বচ্চন করোনা নিয়ে ভুয়া সংবাদে উদ্বিগ্ন, তিনি সচেতন থাকার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ জুলাই থেকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, ‘অমিতাভ বচ্চনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে’।

খবরটি প্রকাশিত হওয়ার পর পরই এটিকে ভুয়া বলে দাবি করেছেন অমিতাভ। এমনকি এ বিষয়ে একটি টুইটেও ‘পিঙ্ক’ খ্যাত এই অভিনেতা জানান, ‘আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে যে খবর ছড়িয়েছে, তা মিথ্যা এবং অসংশোধিত’।

এছাড়াও সোশ্যাল মিডিয়াতেও ভক্ত ও অনুরাগীদের নিয়মিত নিজের শারীরিক অবস্থার খবরাখবর জানিয়ে আশ্বস্ত করছেন অমিতাভ।

গত ১১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ছেলে অভিষেকসহ হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। বর্তমানে তাদের দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সেই সাথে ভালো আছেন পুত্রবধু ঐশ্বরিয়া ও নাতনি আরাধ্যও।

বিষয়:অভিষেক বচ্চন অমিতাভ বচ্চন আরাধ্য ঐশ্বরিয়া রাই বচ্চন করোনা ভাইরাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…