চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকে অমিতের ‍দুর্দান্ত সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান অমিত হাসান প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে করেছেন অসাধারণ এক সেঞ্চুরি। রাজশাহীতে জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে সিলেটের ১৮ বছরের এ তরুণ খেলেছেন ১২৫ রানের ইনিংস।

বল-রান সমান রেখে প্রথম সেঞ্চুরি করা অমিত ১২৪ বলে ১২৫ রান করে আউট হন। এ ডানহাতির ইনিংসে ছিল ১৯ চার ও ১টি ছয়ের মার।

৫৮ বলে ফিফটি করা অমিত সেঞ্চুরি পূর্ণ করেন ১০০ বলে। ম্যাচের দ্বিতীয় দিন চা-বিরতির পর এ ব্যাটসম্যান আল-আমিনের বলে আজমীর আহমেদের হাতে ক্যাচ তুলে দিলে ভাঙে ১০৯ রানের পঞ্চম উইকেট জুটি।

নারায়ণগঞ্জের ছেলে অমিত ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। এ বছর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২ নভেম্বর শেষ হওয়া ইয়ুথ টেস্ট সিরিজ খেলেছেন দেশের হয়ে।

অনূর্ধ্ব-১৯ দলের আরেক অভিষিক্ত আসাদুল্লাহ গালিবের সঙ্গে অমিতের জুটিতে শক্তিশালী অবস্থানে আছে সিলেট। তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২৬৪। ১৭ বছর বয়সী গালিব অপরাজিত ৫৩ রানে।

ঢাকা মেট্রোর চেয়ে ৪৭ রান পিছিয়ে সিলেট, হাতে ৫ উইকেট। শামসুর রহমান শুভর (১১৪) সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩১১ রান তুলে ইনিংস ঘোষণা করে মেট্রো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানজাতীয় ক্রিকেট লিগ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT