আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দুর সহকারীকে গুলি করে হত্যা

দুই ব্যক্তির ছবি, একজনের মুখের দৃশ্য স্পষ্ট, অন্যজনের মুখের ছবি কালো-সাদা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই ব্যক্তির ছবি, একজনের মুখের দৃশ্য স্পষ্ট, অন্যজনের মুখের ছবি কালো-সাদা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএস) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এবিপি জানিয়েছে, বুধবার ৬ মে মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে। হামলার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে তদন্ত শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়, চলন্ত গাড়ি থামিয়ে দুর্বৃত্তরা চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালায়। গাড়ির কাচ ভেদ করে অন্তত দুটি গুলি তার বুকে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

হাসপাতালের এক চিকিৎসক জানান, চন্দ্রনাথের বুকের বাম পাশে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গাড়িতে থাকা আরও একজন ব্যক্তি গুলিবিদ্ধ হন।

ওই ব্যক্তির হাতে ও পেটে গুলি লেগেছে। পরে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় গাড়িচালকও আহত হয়েছেন।

বিষয়:পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…