চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিষেকেই পৃথ্বী’র রেকর্ডবন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

১৮ বছর বয়সে অভিষেক, নেমেই টেস্টে শতরান করেছেন ভারতের পৃথ্বী শ। বৃহস্পতিবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৯ বলে ১০০ পূর্ণ করেন এ ভারতীয় ওপেনার।

ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে পৃথ্বী দ্বিতীয় কনিষ্ঠতম খেলোয়াড় যিনি অভিষেকে সেঞ্চুরি করলেন। যেটি অভিষেকে কোনো ভারতীয়র দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

শুধু তাই নয়, রঞ্জি, দলীপ ট্রফি ও টেস্ট ক্রিকেট; সবখানে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির নজির গড়লেন মুম্বাইয়ের এ দুরন্ত প্রতিভা। সবমিলিয়ে ১৫তম ভারতীয় হিসেবে অভিষেকে শতকের কীর্তি গড়লেন তিনি।

ম্যাচের ৩২.২ ওভারের সময় কিমো পলের বলকে বাউন্ডারি ছাড়া করে জীবনের প্রথম টেস্টে মাত্র ৯৯ বলে ১০০-এর ঘর পার করেন। শেষ পর্যন্ত ১৫৪ বলে ১৯ চারে ১৩৪ রান করে আউট হন।

সবমিলিয়ে অভিষেক টেস্টে এটি তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। অভিষেকে সবচেয়ে কম বলে সেঞ্চুরি শেখর ধাওয়ানের। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোহালিতে ৮৩ বলে সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ওপেনার। দ্বিতীয় জায়গাটি ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন স্মিথের। ক্যারিবীয় তারকা করেছিলেন ৯৩ বলে।

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টে পৃথ্বীর জায়গা পাওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে বুধবার সকালে ১২ জনের দল ঘোষণার পরেই শচীন টেন্ডুলকারের রাজ্য মুম্বাইয়ের ছেলে পৃথ্বীর জাতীয় দলে জায়গা পাওয়ার খবর ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সকালে পৃথ্বীর হাতে ২৯৩ নম্বর টেস্ট ক্যাপ তুলে দেন অধিনায়ক বিরাট কোহলি।

Reneta

পৃথ্বী ভারতের দ্বিতীয় নবীন খেলোয়াড়, যিনি প্রথম টেস্টেই অর্ধশতরান করেন। এর আগে ১৯৫৫ সালে বিজয় মেহরা ১৭ বছর ২৫৫ দিন বয়সে প্রথম টেস্টে হাফসেঞ্চুরির কীর্তি অর্জন করেন।

দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করেন পৃথ্বী। ১৮ বছর ৩২৯ দিন বয়সে। কম বয়সী ভারতীয় হিসেবে ১৯৯০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টারে ১১৯ রান করেছিলেন শচীন। তখন লিটল মাস্টারের বয়স ছিল ১৭ বছর ১০৭ দিন। সব মিলিয়ে চতুর্থ কনিষ্ঠ ব্যাটসমান হিসেবে সেঞ্চুরি হল পৃথ্বীর।

সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির তালিকায় সবার উপরে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল। টাইগার তারকার মতো বয়স ১৮ বছরের ঘর ছোঁয়ার আগেই সেঞ্চুরি করেছিলেন জিম্বাবুয়ের হ্যামিলটন মাসাকাদজা। পৃথ্বীর চেয়ে ছয়দিন কম বয়সে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের সেলিম মালিক।

পৃথ্বীর দিনে ৮৬ রানের ইনিংস খেলেছেন চেতেশ্বর পূজারা। দুজনে ২০৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত আনেন।

আউট হওয়া বাকিদের মধ্যে দিনের শুরুতেই শূন্য রানে ফেরেন লোকেশ রাহুল, শেষবেলায় ৪১ করে সাজঘরে হাঁটা দেন আজিঙ্কা রাহানে।

বিরাট কোহলি ৭২ ও রিশভ পান্ট ১৭ রানে দ্বিতীয় দিনে সংগ্রহ বাড়াতে নামবেন। ভারত বৃহস্পতিবার ৪ উইকেটে ৩৬৪ রান তুলে প্রথমদিন শেষ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৃথ্বী শভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT