চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কথার যুদ্ধে মেতেছেন আর্সেনাল-টটেনহ্যাম কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১৩, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনাল ও টটেনহ্যাম কোচের মধ্যে উত্তেজনাপূর্ণ কথার যুদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৩-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগে খেলার দৌড়ে কিছুটা ধাক্কা খেয়েছে আর্সেনাল। কঠিন সমীকরণের ম্যাচে হেরে রেফারি পল টিয়েরনের বেশকিছু সিদ্ধান্তের সমালোচনা করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। পাল্টা জবাব দিয়েছেন টটেনহ্যাম বস অ্যান্টনিও কন্তেও। অভিযোগ কমিয়ে আর্তেতাকে খেলায় মনোযোগী হতে বলেছেন তিনি।

‘আর্তেতা অনেক ভালো কোচ। তিনি এখন একটি দলের দায়িত্বে। তাই অভিযোগ করায় ব্যস্ত না থেকে উচিত মাঠের খেলায় মনোযোগ দেয়া। স্পার্সে আমার ছয় মাসের অভিজ্ঞতা থেকে বলছি, ও অনেক অভিযোগ করে। তার একটু শান্ত থাকা উচিত।’

‘তিনি আমার উপদেশ শুনতে না চাইলে কিছুই যায় আসে না। লাল কার্ডের ব্যাপারটি খুব পরিষ্কার। অভিযোগ করতে চাইলে আমরাও করতে পারি। মাত্র একজন খেলোয়াড় করোনা আক্রান্ত থাকায় আর্সেনাল এই খেলাটি পিছিয়েছে, আমার মনে আছে সেটা।’

Banglabid

বৃহস্পতিবার রাতে ম্যাচের ৩৩ মিনিটেই ১০ জনে পরিণত হয় আর্তেতার দল। হটস্পারদের মাঠে খেলা হওয়ায় এমনিতেই জয় কঠিন ছিল আর্সেনালের। এরপর পেছন থেকে সন হিউং-মিনকে বাধা দেয়ায় দ্বিতীয় হলুদ কার্ডে হোল্ডিংকে হারানো। পরে আর প্রতিরোধই গড়তে পারেনি আর্তেতার শিষ্যরা। ম্যাচশেষে ক্ষুব্ধ আর্তেতা চটেছেন রেফারির উপর।

‘আমার মাথায় যা ঘুরপাক খাচ্ছে, যদি বলি, তাহলে রেফারি নিশ্চয় আমাকে ৬ মাস নিষিদ্ধ করবেন। মিথ্যা বলতে পছন্দ করি না। মুখ খুললে আমাকে বরখাস্ত করা হবে। আমার ফুটবলারদের নিয়ে আমি গর্বিত। রেফারি পারলে তার সিদ্ধান্তের ব্যাখ্যা দিক। এটা তার সিদ্ধান্ত, একটি সুন্দর খেলা সে ধ্বংস করেছে।’

‘যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা পরিবর্তন করতে পারব না। রেফারিকে সিদ্ধান্ত নিতে হবে। আমাকেও ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে হবে। তাই এমন পরিস্থিতিতে মন্তব্য করে ঝুঁকি নেয়ার কোনো মানে হয় না।’

Reneta

ম্যাচ হারলেও টটেনহ্যামের থেকে এখনো ১ পয়েন্টে এগিয়ে টেবিলের চারে রয়েছে আর্সেনাল। ১৭ মে চ্যাম্পিয়ন্স লিগের দৌড়ে টিকে থাকতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে আর্তেতার শিষ্যরা। আপাতত নিউক্যাসলকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছেন গানার কোচ।

‘এখন নিউক্যাসল নিয়ে ভাবছি। ওই ম্যাচ ঘিরেই আমাদের ফোকাস। ম্যাচটি আমাদের জন্য ঐতিহাসিক। আশা করি গ্যাব্রিয়েল ম্যাচের আগে সুস্থ হয়ে ফিরবে। প্রত্যাশা নিউক্যাসলে ছেলেরা আগের রূপে ফিরবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্তেতাআর্সেনালইংলিশ প্রিমিয়ার লিগটটেনহ্যামলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘শান’ দেখে সিয়ামকে ১০-এ কতো দিলেন স্ত্রী অবন্তী?

পরবর্তী

বাগদান সারলেন সানি দেওল পুত্র

পরবর্তী
সানি দেওলের পুত্রের বাগদান অনুষ্ঠানে পরিবারের সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগদান সারলেন সানি দেওল পুত্র

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃতে আশুতোষ, দিদার ও সরোয়ার. Channel i News - চ্যানেল আই নিউজ

ল’ রিপোর্টার্স ফোরামের নেতৃত্বে আশুতোষ-দিদার-সরোয়ার

সর্বশেষ

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT