চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শান’ দেখে সিয়ামকে ১০-এ কতো দিলেন স্ত্রী অবন্তী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ১৩, মে ২০২২
বিনোদন
A A

জীবনসঙ্গী হিসেবে সিয়ামকে তার পেশাগত দিকে নানাভাবে অনুপ্রাণিত করেন স্ত্রী শাম্মা রুশাফি অবন্তী। সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিষয়গুলো চোখ এড়ায় না। অনেকের কাছে সিয়াম-অবন্তী ‘আইডল ক্যাপল’।

সিয়ামের কাজগুলো দেখে বিভিন্নভাবে ভালো লাগা প্রকাশ করেন অবন্তী। নতুন করে সিয়ামের ‘শান’ সিনেমায় তাকে অ্যাকশন অবতারে দেখে মুগ্ধ হয়েছেন স্ত্রী অবন্তী।

বৃহস্পতিবার রাতে যমুনা ব্লকবাস্টারে ‘শান’ সিনেমার গেট টুগেদারে অবন্তীকে নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন সিয়াম। সিনেমার শেষে অবন্তীর সঙ্গে কথা হয় চ্যানেল আই অনলাইনের। শুরুতেই তিনি জানান, এই প্রথম ‘শান’ দেখলেন।

কিছুদিন আগে তার কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। নবজাতকের দেখাশোনার জন্য সময় বের করতে পারেননি অবন্তী।

তিনি বলেন, সিনেমা যেহেতু কম মুক্তি পায় সে কারণে খুব বেশি দেখা হয় না। তাছাড়া অ্যাকশন ফিল্মও বেশি দেখা হয়নি।

‘শান’ সিনেমা মারকাটারি অ্যাকশন রূপে হাজির হয়েছেন সিয়াম। বলা যায়, এটি তার প্রথম অ্যাকশন ফিল্ম! রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে সিয়ামের সেই অ্যাকশন রূপ অবন্তীকে মুগ্ধ করেছে। তিনি বলেন, সিয়ামের অ্যাকশন আমাকে মুগ্ধ করেছে।

Reneta

মজা করে অবন্তী বলেন, ‘স্বামী হিসেবে ঘরে সিয়াম অ্যাকশনে খুব নমনীয়, সেখানে অ্যাকশনে আমি থাকি। সিয়াম খুবই চুপচাপ।’

সিয়াম ঝগড়া করলে পাশের মানুষ বুঝতে পারে না। তবে শান সিনেমার মাধ্যমে সিয়ামের অ্যাকশন আমার পাশাপাশি দর্শকরাও পছন্দ করেছে। সিনেমায় সিয়ামকে ১০-এ কত নম্বর দেবেন? কিছুটা চুপ থেকে হেসে অবন্তী বলেন, ‘ইনফিনিটি’।

অবন্তীর সঙ্গে যখন ব্লক বাস্টারের করিডোরে কথা হচ্ছিল পাশে ছিলেন ‘শান’র পরিচালক এম রাহিম। তিনি বলেন, অবন্তী ভাবি ভালো ক্রিটিক্স। ভেবেছিলাম সিনেমা ও গান দেখে তিনি এটা ওটা সমস্যার কথা হয়তো বলবেন, কিন্তু তিনি খুব প্রশংসা করছেন। তাছাড়া আমার প্রথম সিনেমা ‘শান’ সবাই যেভাবে সিনেমাটি পছন্দ করছেন; এটা আমি আশীবার্দ হিসেবে নিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবন্তীঅ্যাকশনঈদের ছবিগলুইলিড বিনোদনশানসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আগুয়েরোর আইকনিক গোলের ভাস্কর্য বানাল ম্যানসিটি

পরবর্তী

কথার যুদ্ধে মেতেছেন আর্সেনাল-টটেনহ্যাম কোচ

পরবর্তী

কথার যুদ্ধে মেতেছেন আর্সেনাল-টটেনহ্যাম কোচ

বাগদান সারলেন সানি দেওল পুত্র

সর্বশেষ

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT