চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিবাসীদের জন্য সীমান্ত খুললো ক্রোয়েশিয়া

আলীম আল রাজী আলীম আল রাজী
৬:৫৬ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

সীমান্তে আটকা পড়া হাজারো অভিবাসন প্রত্যাশীদের চাপ সামলাতে সার্বিয়ার সাথের সীমান্ত খুলে দিয়েছে ক্রোয়েশিয়া। তীব্র শীত ও বৃষ্টিপাতের মধ্যে সার্বিয়া সীমান্তে এখনও আটকা পড়ে আছে প্রায় ৩ হাজার শরণার্থী। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে তারা।

পশ্চিম ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের নিয়ে শুরু হয়েছে নতুন সংকট। ইতোমধ্যে অভিবাসন প্রত্যাশীদের রুট নিয়ন্ত্রণে ক্রোয়েশিয়া ও স্লোভেনিয়ার সিদ্ধান্তের প্রভাব পড়তে শুরু করেছে বল্কান দেশগুলোতে। ক্রোয়েশিয়া-স্লোভেনিয়া সীমান্তে কয়েকশ অভিবাসী আটকা পড়ে আছে। এমন পরিস্থিতিতে ক্রোয়েশিয়া সার্বিয়ার সাথে সীমান্ত খুলে দিলেও স্লোভেনিয়া শরণার্থীদের প্রবেশ সীমিত করে দিয়েছে। এতে করে তীব্র ঠান্ডায় মানবেতর দিন কাটাচ্ছে হাজারো অভিবাসী।

সঙ্কট উত্তরণে ক্রোয়েশিয়া প্রতিবেশী দেশ স্লোভেনিয়াকে প্রতিদিন ৫ হাজার করে শরণার্থী নেয়ার অনুরোধ জানালেও দৈনিক মাত্র ২ হাজার ৫শ শরণার্থীকে নেওয়ার কথা জানিয়েছে স্লোভেনিয়া। শুক্রবার হাঙ্গেরি, ক্রোয়েশিয়া সীমান্ত বন্ধ করে দিলে স্লোভেনিয়ায় প্রবেশ করে বিপুল সংখ্যক শরণার্থী। অভিবাসীদের বেশিরভাগই সিরিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের। জার্মানি, সুইডেনসহ অন্যান্য ইউরোপীয় দেশে পাড়ি জমাতে তুরস্ক হয়ে বল্কান রাষ্ট্রগুলোতে প্রবেশ করে তারা।

Banglabid

সার্বিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে পর্যাপ্ত মানবিক সুবিধা না থাকায় পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। ইউএনএইচসিআর বলছে, সার্বিয়ান সীমান্তে এখনও ১০ হাজারেরও বেশি অভিবাসী আটকা পড়ে আছে। এবছর ৬ লাখেরও বেশি শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ করেছে।

ওদিকে সোমবার জাতিসংঘ মহাসচিব বান কি মুন স্লোভাকিয়ার একটি শরণার্থী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন। পরে সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেছেন, অভিবাসন সংকট একটি বৈশ্বিক সমস্যা। সম্মেলনে অভিবাসী ও শরণার্থীদের জন্য দ্রুত জরুরি মানবিক সহায়তার উপর জোর দেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসী সংকটইউরোপে অভিবাসী সংকট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে বাসে বোমা হামলায় নিহত ১১

পরবর্তী

চিত্রনায়ক রিয়াজের অবস্থা স্থিতিশীল

পরবর্তী

চিত্রনায়ক রিয়াজের অবস্থা স্থিতিশীল

সালিশ শেষে যুবককে পিটিয়ে, বিষ খাইয়ে হত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT