চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয়ে নয়, গানেই অভিনেতা জসিমের দুই পুত্রের স্বস্তি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৬:৫৫ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়কদের একজন। সমকালীন সময়ে অ্যাকশান ধারার হিরো হিসেবে খ্যাতি ছিলো তার। অকাল প্রয়াণে আশাহত হয়েছেন লাখো ভক্ত অনুরাগী। অতীত সময়ের দিকে তাকিয়ে কেউ কেউ তাকে ‘বাংলার রজনীকান্ত’ বলেও সম্বোধন করেন! পাঠক নিশ্চয় এতোক্ষণে বুঝে ফেলেছেন কে সেই অ্যাকশান হিরো?

হ্যাঁ। চিত্রনায়ক জসিমের কথাই হচ্ছিলো। বাংলার অগনিত দর্শক ভক্তরা এই অভিনেতাকে মনে রেখেছেন এখনো। কিন্তু তার মৃত্যুর পর তার পরিবার, তার আত্মজরা কী করছেন? তাদেরও কি চিত্র জগতের সাথে সংশ্লিষ্টতা আছে? নায়কের ছেলে নায়ক হওয়ার রেওয়াজ পুরনো নয়, তাহলে কি জসিম পুত্ররাও প্রস্তুত হচ্ছেন?

না। এমন সম্ভাবনা নেই। ঢাকাই চলচ্চিত্রে পা রাখার কোনো ইচ্ছেই নেই অ্যাকশান হিরো জসিম পুত্রদের। মৃত্যুকালে তিন পুত্র রেখে গেছেন জসিম। সামী, রাতুল ও রাহুল। কী করছেন তারা? খোঁজ নেয়ার চেষ্টা করেছে চ্যানেল আই অনলাইন।

এ বিষয়ে সরাসরি কথা হয় প্রয়াত অভিনেতা জসিমের বড় ছেলে সামীর সাথে। তিনি সাফ জানিয়ে দিলেন, চলচ্চিত্রে নয় বরং তারা গান নিয়ে মেতে আছেন। দুই ভাই ও আরো দুই বন্ধু মিলে গড়েছেন একটি আন্ডারগ্রাউন্ড ব্যান্ড দলও!

তাদের রক মেটাল ব্যান্ডদলের নাম ‘ওন্ড’ (Owned)। জসিমের জৈষ্ঠপুত্র সামী (ড্রামার) ও মেঝছেলে রাতুল (ভোকালিস্ট, বেজ) এবং আরও দুজন গিটারিস্ট মিলে মোট ৪ জনে গড়েছেন এই দলটি। যার নেতৃত্বে আছেন সামী।

নায়কের ছেলের মিউজিশিয়ান হওয়ার গল্পও করলেন সামী। বললেন, গান শুনতে শুনতেই এক সময় নিজেদের বন্ধুবান্ধব মিলে একটি ব্যান্ড দল গড়ার চিন্তা মাথায় আসে। তিনি জানান, ৫ জন সদস্য নিয়ে ২০০৭ সালে ব্যান্ডদল ‘ওন্ড’ তৈরি হলেও ২০১১ সাল থেকে নতুনভাবে ৪ সদস্য নিয়ে যাত্রা শুরু করে দলটি। ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশ হয়েছিল ২০১৪ সালে। দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশ হয়েছিল ২০১৭ সালের আগস্ট মাসে৷

Reneta

ধীরে ধীরে গান নিয়ে নিজেদের অগ্রসর হওয়ার কথাই বললেন সামী। জানান, যখন ব্যান্ড তৈরি করেছিলাম সেসময় টার্গেট ছিল না এতদূর আসবো। ধীরে ধীরে আমাদের কাজের পরিধি বিস্তৃত হয়েছে। মানুষ আমাদের গান গ্রহণ করেছে। নিয়মিত ধানমন্ডির রাশিয়ান কালচার সেন্টার, উত্তরা, গুলশান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বাইরেও শো করছি। আমাদের গানের শ্রোতা আরও বাড়াতে চাই৷ ধীরে ধীরে বাড়ছেও। শো করলে বুঝতে পারি। প্রতি তিন বছর পরপর অ্যালবাম আনছি। ২০১৪ সালে প্রথম অ্যালবাম এসেছিল, ২০১৭ তে দ্বিতীয় আবার ২০২০ সালে আমাদের নতুন অ্যালবাম আনবো। গান ভালো লাগতো বলে বাজাতে বাজাতে শুরু করেছিলাম। পরে সিরিয়াস হয়ে যাই। এখন ভালো প্রশংসা পাচ্ছি। এখন গান নিয়ে আমরা সিরিয়াস হয়েছি।-বলছিলেন জসিম পুত্র।

এদিকে শিগগির আসছে নতুন একটি মিউজিক ভিডিও। এমনটা জানিয়ে সামী জানালেন, চলতি মাসেই এ ব্যান্ডের ব্যানারে প্রকাশ হবে একটি মিউজিক ভিডিও। ‘ওন্ড’ ব্যান্ডের দ্বিতীয় অ্যালবামের ‘বন্দী’ শিরোনামের গানের মিউজিক ভিডিও করা হয়েছে। নির্মাণ করেছেন শাহরিয়ার রহমান। রক মিউজিক যেমন, সেভাবেই ভিডিও দর্শকরা দেখতে পাবে। বিগ বাজেটে ভিডিওটি নির্মাণ করা হয়েছে।

জসিম পুত্রদ্বয়ের ব্যান্ড ‘ওন্ড’:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ওন্ডজসিমঢাকাই চলচ্চিত্রব্যান্ডমান্নারজনীকান্তলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারেক রহমানের সাবেক এপিএস নুরুদ্দিন অপু গ্রেপ্তার

পরবর্তী

সমকালীন রাজনীতির উজ্জ্বল নক্ষত্রের বিদায়

পরবর্তী

সমকালীন রাজনীতির উজ্জ্বল নক্ষত্রের বিদায়

বিপিএলে থাকছে ডিআরএস, সম্প্রচারে নতুনত্ব

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT