বিনোদন

অভিনেতা মজিবুর রহমান দিলু মারা গেছেন

প্রখ্যাত নারী নেতা চেহারা, চশমা পরা, হস্তক্ষেপে ভাবপ্রবণ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রখ্যাত নারী নেতা চেহারা, চশমা পরা, ভাবপ্রবণ, পেছনে অন্ধকার পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশিষ্ট অভিনেতা, নাট্য পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান দিলু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঞ্চ সারথি আতাউর রহমান মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিলো ৬৯ বছর। স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বিটিভিতে প্রচারিত সংশপ্তক নাটকে বড় মালুর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মজিবুর রহমান দিলু। মঞ্চ থেকেই তাঁর অভিনয় জীবনের শুরু। মজিবুর রহমান দিলু ১৯৭০ সালে এসএসসি পরীক্ষা দিয়ে স্বাধিকার আন্দোলনে যুক্ত হন। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের মিছিলেও অংশ নিয়েছিলেন গুনি এই অভিনেতা।

মুজিবুর রহমান দিলুর জানাজা হবে আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর বেলা ৩-৪ পর্যন্ত শেষবিদায় ও শ্রদ্ধা জানাতে তাকে রাখা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। বিকাল ৫টায় রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা ও দাফন করা হবে বনানী কবরস্থানে।

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…