চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেতা ফরিদ আলীর পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রাজীব দাসরাজীব দাস
৭:৪২ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

অবশেষে কৌতুক অভিনেতা ফরিদ আলীর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার রাতে তাকে ভর্তি করা হয়েছে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুক্তিযোদ্ধা ফরিদ আলীর পরিবারের সদস্যরা।

দীর্ঘদিন ধরেই হৃদযন্ত্রের বিভিন্ন জটিল রোগে ভুগছেন এক সময়ের ছোট ও বড়পর্দার জনপ্রিয় কৌতুক অভিনেতা ফরিদ আলী। ৩ ফেব্রুয়ারি চ্যানেল আইয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সুচিকিৎসায় সহায়তা চান পরিবারের সদস্যরা। অসামর্থ্যরে কথা প্রকাশ হয় অন্যান্য গণমাধ্যমেও। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে সোমবার রাতে ফরিদ আলীকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে।

ফরিদ আলীর ছেলে ইমরান আলী জয় বলেন, আমার বাবার অসুস্থতার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কাছ থেকে সাড়া আসলো।

‘মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন তাই এখান থেকে যদি ভালো হওয়ার থাকে তবে ভালো হয়ে যাবেন।’

অনেক কিছু মনে করতে না পারলেও বঙ্গবন্ধু এবং তার পরিবারের সঙ্গে মধুর সব স্মৃতি এখনও অমলিন ফরিদ আলীর স্মৃতিতে। কৌতুক অভিনেতা ফরিদ আলী বলেন, ফেমাস হয়েছি আমজাদ হোসেনের নাটক ‘টাকা দেন দুবাই যাবো, বাংলাদেশে থাকবো না।’

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আমারে ‘চার্লি ফরু’ কয়, আমি চান্স পাইলেই বঙ্গবন্ধুর পকেট মাইরা দিতাম। ‘দেখছচ হারামজাদা কেমন আমার পকেট মারে ওমনি…

Reneta

ওনি আমারে যে কি ভালবাসতো!

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানায় মুক্তিযোদ্ধা ফরিদ আলীর পরিবার। ফরিদ আলীর স্ত্রী মনোয়ারা বেগম বলেন, প্রধানমন্ত্রী ডাকের পর এখানে আসলাম এজন্য প্রধানমন্ত্রীকে অশেষ ধন্যবাদ। আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখে।

তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীফরিদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাত দীর্ঘমেয়াদি রাজনৈতিক পরিকল্পনার অংশ’

মে ১১, ২০২৬

ব্র্যাকের ২০২৫ সালের প্রতিবেদন: ২ কোটি ৬০ লাখ মানুষকে সেবাদান

মে ১১, ২০২৬

২০৩০ সালেও ক্ষমতায় থাকার পথ তৈরি করছেন মোদি: ব্লুমবার্গ বিশ্লেষণ

মে ১১, ২০২৬

বৃষ্টির হানা, খেলা কম, চতুর্থ দিন শেষে বাংলাদেশের লিড ১৭৯

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় বিভিন্ন স্থানে থাকবে ৭৯টি ভ্রাম্যমাণ আদালত: সড়কমন্ত্রী

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT