বিনোদন

অভিনেতা কাদের খানের অবস্থা সংকটাপন্ন

অভিনেতা কাদের খানের অবস্থা সংকটাপন্ন

বলিউডের প্রবীণ অভিনেতা কাদের খানের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অবস্থায় নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে এই অভিনেতাকে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম।

ছেলের সাথে বেশ কিছুদিন ধরেই কানাডায় বসবাস করছিলেন অভিনেতা কাদের খান। বহুদিন থেকেই ভুগছিলেন শ্বাসকষ্ট জনিত রোগে। সম্প্রতি তার অবস্থা বেগতিক দেখে হাসপাতালে নেয়া হয়। ডাক্তাররা তার অবস্থা দেখে দ্রুত নিবির পর্যবেক্ষণে রাখেন।

এখন পর্যন্ত চিকিৎসকরা কাদের খানের সুস্থতা নিয়ে কোনো ভরসা দিতে পারেননি। দুঃশ্চিন্তায় আছে তার পরিবার।

অন্যদিকে ৮১ বছর বয়সী এই অভিনেতার সুকিচিৎসার জন্য ডাক্তারদের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। তবে তাতে কতোটা সফল হবেন এ বিষয়ে নিশ্চিত কিছু বলেননি তারা। ডাক্তারদের তরফ থেকে জানানো হয়েছে, কাদের খানের অবস্থা ক্রমশ খারাপের দিকে যাচ্ছে।

তিনশোর বেশি ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন কাদের খান। তার অভিনীত সর্বশেষ ছবির নাম ‘আমন কে ফারিস্তে’। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আন্টি নাম্বার ওয়ান, কুলি নাম্বার ওয়ান, আখিওসে গোলি মারে, বেনারসী বাবু, জুড়ওয়া, ফানটুস, বাপ নম্বরী বেটা দশ নম্বরী অন্যতম।

বিষয়:কাদের খান বলিউড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…