চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনব রেকর্ডের সামনে বাংলাদেশের ত্রিমূর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

সবকিছু মিলেমিশে একাকার। রোববার ভারত-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে বাংলাদেশ ও পাকিস্তান। ইংল্যান্ড জিতলে এশিয়ার দুই দেশের স্বপ্ন অনেকটাই ধাক্কা খাবে। কিন্তু সেসব ছাড়াও বাংলাদেশের কাছে ম্যাচে অন্য মোটিভেশন থাকছে। সে মোটিভেশনের নাম ভারত। সাম্প্রতিককালে ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই বাংলাদেশের ক্রিকেট মহলে অন্যরকম উন্মাদনা আর উত্তেজনা। ইংল্যান্ডের বিপক্ষে ভারত জিতুক না জিতুক, মঙ্গলবার ভারত-বাংলাদেশ ম্যাচের উত্তেজনার চড়া সুর এতটুকু কমবে না বলেই মনে করছে বাংলাদেশ সমর্থকরা।

বাংলাদেশের ক্রিকেটারদের মানসিকতার আসল প্রতিফলন ধরা পড়েছে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনের কথায়, ‘বিশ্বকাপে এমন একটা জায়গায় আছে যে, আমরা মনে করি না ভারত বা অন্য কোনো দলকে নিয়ে ভাবার সময় আছে! অবশ্যই ভারত শক্তশালী দল। কঠিন প্রতিপক্ষ। কিন্তু আমরা যেভাবে খেলছি সেটা করতে পারলে আশা করি ভালো কিছু হবে।’

সাম্প্রতিককালে দুই দলের ২২ গজে যে উত্তেজনা, তার পেছনে কারণ আছে। এশিয়া কাপের ফাইনালে শেষ বলে হারতে হয়েছিল বাংলাদেশকে। ২০১৬ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপেও হার শেষ বলে। তার উপর ২০১৫ বিশ্বকাপে মেলবোর্নের ‘নো বল’ কাণ্ডের রেশ তো রয়েছেই।

ভারত ম্যাচে আবার অভিনব এক রেকর্ডের সামনে বাংলাদেশের ত্রিমূর্তি সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। টানা চার বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচ খেলেছে ২৭টি। সব কয়টি ম্যাচেই একসঙ্গে খেলেছেন এই তিনজন।

বিশ্বকাপে টানা সর্বোচ্চ ২৭ ম্যাচ খেলার নজির আছে আর দুটি। ১৯৯৬ থেকে ২০০৭ পর্যন্ত শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া, মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাস খেলেছিলেন টানা ২৭টি ম্যাচ। ২০০৭ থেকে ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত টানা ২৭ ম্যাচ খেলেছিলেন মাহেলা জয়বর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশান। ভারতের বিরুদ্ধে ম্যাচে নেমে সেই রেকর্ড ভাঙার লড়াই সাকিব-তামিম-মুশফিকুরের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমুশফিকসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রি-শিপমেন্ট ঋণ চালু: রপ্তানি বাণিজ্যে বাড়বে গতি

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: প্রতিনিধি

রাজশাহীতে চাঁদা না পেয়ে শিক্ষিকাকে মারধরের অভিযোগ

এপ্রিল ২৪, ২০২৬

রানা প্লাজা ট্রাজেডি: ক্ষত অমলিন, বিচার অধরা

এপ্রিল ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ২৪, ২০২৬

ইরানের পরিবর্তে বিশ্বকাপে খেলার ‘লজ্জাজনক’ প্রস্তাব প্রত্যাখ্যান ইতালির

এপ্রিল ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT