চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজ্ঞতায় নতুন, তবুও সাবিনাদের লক্ষ্য সেরাটা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমবারের মত এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সোমবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের এক ফ্লাইটে ২০ সদস্যের দল নিয়ে ঢাকা ছাড়বে লাল-সবুজের দল। ফুটসালে নতুন হলেও ২ মে ব্যাংককে শুরু হতে যাওয়া ১৫ জাতির টুর্নামেন্টের চ্যালেঞ্জ জিততে চান অধিনায়ক সাবিনা খাতুন।

গ্রুপ ‘বি’তে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপেকে। উদ্বোধনী ম্যাচে ব্যাংকক অ্যারেনায় মালয়েশিয়ার মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।

৪০ মিনিটের ফাইভ এ সাইড ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে একমাত্র অধিনায়ক সাবিনা খাতুনের। মালদ্বীপে খেলেছেন। দলের বাকিরা এই প্রথমবারের মত খেলবে ফুটসাল। পূর্ব অভিজ্ঞতা থেকেই অধিনায়ক জানাচ্ছেন, চ্যালেঞ্জিং একটি টুর্নামেন্ট অপেক্ষা করছে বাংলাদেশের জন্য।

‘আমরা এই প্রথমবারের মত ফুটসালে অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। সেদিক থেকে আমরা চেষ্টা করবো সর্বোচ্চটা দেয়ার। দলের অধিকাংশই নতুন। কেবল আমারই অভিজ্ঞতা আছে। যাদের বিপক্ষে খেলা তাদের সম্পর্কেও ধারণা নেই। তবু আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করবো।’

মূলধারার ফুটবল থেকে একটু ভিন্ন ফুটসাল। গতির সঙ্গে ব্যক্তিগত নৈপুণ্যটাও এধরনের ফুটবলে বড় প্রভাব ফেলে। তাই খেলার ধরণ মাথায় রেখে খেলোয়াড় বাছাই করার কথা রোববার সংবাদমাধ্যমকে জানান গোলাম রব্বানী ছোটন। ফুটসালের মাধ্যমে শিষ্যদের দক্ষতার বাড়ানোর আশা লাল-সবুজ কোচের।

‘গতকাল (শনিবার) আমরা এক ঘণ্টা ট্রেনিং করেছি। তাতে দেখা গেছে তাদের রক্তচাপটা ছিল ১৭৫ থেকে ১৭৮ পর্যন্ত। এতেই বোঝা যায় ফুটসাল তীব্র প্রতিদ্বন্দ্বীতার খেলা। খেলার মধ্যে থাকতে হয়। স্ট্যামিনা খুব জরুরি এখানে। আমরা এখানে প্রথমবারের মত খেলতে যাচ্ছি। অভিজ্ঞতা অর্জনটাই এখানে মূল বিষয়। প্রতিপক্ষকে ছাড় দেয়া হবে এমন ভাবাটা হবে বোকামি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ নারী ফুটবল দল
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

প্রবাসীদের নিয়ে জয় শাহরিয়ারের গান

পরবর্তী

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’

পরবর্তী

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’

হ্যাটট্রিক জয়ে শীর্ষে সাকিবদের হায়দরাবাদ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছোটকাকু আফজাল হোসেন

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT