চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডলার মিলছে না খোলা বাজারে

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৮:১৬ পূর্বাহ্ণ ১০, মে ২০২৪
অর্থনীতি
A A
ব্যক্তি ডলার গোনা হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

আমিরুল ইসলাম, মায়ের চিকিৎসার জন্য ভারত যাবেন। এজন্য নিজের এবং মায়ের  পাসপোর্ট নিয়ে দিলকুশার একটি মানি এক্সচেঞ্জে এসেছেন কিছু রুপি এবং ডলার কিনতে। কিন্তু কোথাও মিলছে না। যেখানেই যাচ্ছে ডলারের রেট জিজ্ঞেস করলেই বলছে: কিনবেন না বেচবেন? যখনই বলছেন কিনতে এসেছেন- সকলেই তাকে বলছে ডলার নেই। বিক্রি করলে ১১৭ টাকা ২০ পয়সা থেকে ১১৯ টাকা রেট দিচ্ছে। কিনলে কত রাখতে পারবে জানতে চাইলে বলছে, ডলার নাই রেট দিবো কিভাবে!

দিলকুশার একটি মানি এক্সচেঞ্জে কর্মরত রণ মুস্তাফিজ অবশ্য আশ্বস্ত করেছেন বিকালের পর আসলে ডলার পেতে পারেন আমিরুল। তবে একটি ফোন নম্বর দিয়েছেন, সেই নম্বরে আগে থেকে ফোন দিয়ে আসলে দোকানের বাইরে এসে ডলার দিয়ে যেতে চেয়েছেন রণ। কারণ হিসেবে বলেলেন, এখনও আমরা নির্ধারণ করতে পারিনি ডলার কত দামে বিক্রি করবো। আবার সকাল থেকে দোকানের আস-পাশে গোয়েন্দা সংস্থার লোকজন ঘোরাফেরা করছে। তারা বুঝতে পারছে না কে ক্রেতা আর কে গোয়েন্দা সংস্থার লোক। তাই আগে থেকে রেট দিয়ে ডলার বিক্রি করতে চাইছে না মানি এক্সচেঞ্জগুলো।

তবে রণ আমিরুলকে জানিয়েছেন বিকালের পর ডলার দেওয়া গেলেও সেটার রেট কোন ভাবেই ১২৫ টাকার কম হবে না।

Banglabid

রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল, সোবানাহবাগ, শ্যামলি এলাকার মানি এক্সচেঞ্জগুলো ঘুরে এসব চিত্র দেখা গেছে।

ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্য বেড়ে যাওয়ায় অস্থিরতা দেখা দিয়েছে অন্যসকল বিদেশি মুদ্রার বিনিময়েও। এককথায় বেড়েছে সব ধরণের মুদ্রার দাম। মানি এক্সচেঞ্জগুলোতে আগে যেখানে ভারতীয় রুপীর বিপরীতে টাকার বিনিময়মূল্য ১ টাকা ৪০ পয়সা ছিলো সেটা চাওয়া হচ্ছে ১ টাকা ৫০ পয়সা।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে মানি এক্সচেঞ্জগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে:  গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক একলাফে ডলারের দাম বাড়িয়েছে ৭ টাকা। আগে ছিলো ১১০ টাকা। এরসঙ্গে ১ টাকা যোগ ও ১ টাকা বিয়োগ করে ক্রয় ও বিক্রয় করতে পারবে ব্যাংকগুলো। এর অর্থ হচ্ছে ডলারের সর্বোচ্চ দর হবে ১১৮ টাকা।

Reneta

‘‘এখন খোলাবাজারে ডলারের দাম কত হয় তা দেখার অপেক্ষায় রয়েছে মানি এক্সচেঞ্জগুলো। কেউ আগ বাড়িয়ে দাম নির্ধারণ করতে চাইছে না। এমন পরিস্থিতেতে মার্কেট ডলার শূন্য হয়ে পড়েছে। তবে এ পরিস্থিতি সাময়িক, আজকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলছেন তারা।’’

এমন পরিস্থিতিতে গ্রাহকদের ব্যাংকে যাওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক। তিনি বলছেন: আমাদের খুচরা ডলারের মজুদ পর্যাপ্ত রয়েছে। সরবরাহও ঠিক আছে। মানি এক্সচেঞ্জ গুলো বিক্রি না করলে সেটা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। সেখানে ডলার না পেলে গ্রাহকরা ব্যাংকে যেতে পারে। ব্যাংকে গেলেই তারা ডলার কিনতে পারবে। ব্যাংকগুলোতে এখন ৫ কোটি ক্যাশ ডলার রয়েছে। যার ডলার দরকার সে ব্যাংকে যেতে পারে।

ক্রলিং পেগ কী:
ক্রলিং পেগ হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়।

এক্ষেত্রে মুদ্রার দরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে। ফলে একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।

এ পদ্ধতিতে প্রতি মার্কিন ডলারের দাম ক্রলিং পেগ মিড রেট (সিপিএমআর) নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

ফলে তফসিলি ব্যাংকগুলো সিপিএমআরের আশপাশে মার্কিন ডলার ক্রয়-বিক্রয় করতে পারবে এবং আন্তঃব্যাংক লেনদেন করতে পারবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রলিং পেগডলারডলার সঙ্কটডলারের দামডলারের দাম বাড়লডলারের দাম বৃদ্ধিবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

সরাসরি ডারউইন: বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট

আগস্ট ১৩, ২০২৬

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT