চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজিৎ হত্যা মামলার প্রধান আসামী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

শাকের আদনান শাকের আদনান
১০:৫৫ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যে যুবক নিহত হয়েছে সে লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামী শরিফ বলে জানিয়েছে পুলিশ। সে ডিএমপি’র পুরস্কার ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

রোববার সকালে পুলিশ জানায়, শনিবার রাত ৩টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়ার বাঁশপট্টি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধ হয়। সে সময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এরপর মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

Banglabid

প্রকাশক টুটুল হত্যা চেষ্টা, দীপন হত্যা এবং জুলহাজ মান্নানসহ ৭ মামলায় শরিফ সম্পৃক্ত বলে দাবি গোয়েন্দা পুলিশের। আনসারুল্লাহ বাংলা টিমের সামরিক শাখার শীর্ষ এ নেতাকে ধরিয়ে দিতে ৫ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিলো ডিএমপি।

রোববার বেলা বাড়ার পর সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশ বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় ব্লগার অভিজিৎ হত্যার প্রধান আসামী শরিফ হিসেবে নিশ্চিত করে।

গত বছরের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে বের হলে কয়েক যুবক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। এই হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন। অভিজিৎ ‘মুক্তমনা’ নামে একটি বাংলা ব্লগ পরিচালনা করতেন। তার লেখালেখির বিষয় ছিলো বিজ্ঞান।

Reneta

ওই ঘটনায় আটক হওয়ার পরপরই আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) নেতা তৌহিদ ও বাশারসহ ৬ জঙ্গি অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে র‌্যাব দাবি করলেও ডিবির রিমান্ডে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করে।

অন্যতম সন্দেহভাজন হিসেবে ফারাবী নামে এক উগ্রবাদী ব্লগারকে গ্রেফতার করে রিমান্ডে কয়েক দফা জিজ্ঞাসায় তার জড়িত থাকার কোন তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

ব্লগার নীলয় হত্যা, প্রকাশক আহমেদুর রশীদ টুটুল হত্যা চেষ্টা, প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা, ব্লগার ওয়াশিকুর রহমান বাবু ও নাজিমউদ্দিন সামাদ হত্যা, ছাত্র রিয়াদ মোর্শেদ বাবু হত্যা এবং জুলহাজ মান্নান এবং তনয় হত্যাকাণ্ডে শরিফের সম্পৃক্তা পেয়েছে গোয়েন্দা পুলিশ।

এরইমধ্যে এবিটির নেতা তৌহিদসহ তিনজনকে আটক করে র‌্যাব। পরে আটক করে এবিটি
প্রধান মুফতি রাহমানীর ছোট ভাই আবুল বাশারসহ আরও তিনজনকে। সে সময় র‌্যাব
দাবি করেছিলো তারা সবাই ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিজিৎকে কুপিয়ে হত্যা
করেছে।

গত মার্চে ড. অভিজিৎ রায় হত্যার ঘটনায় সরাসরি জড়িত হিসেবে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৭ জঙ্গিকে সনাক্ত করে গোয়েন্দা পুলিশ ডিবি। কারাগারে থাকা অন্য ৮ জঙ্গির ডিএনএ নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য সিআইডি ল্যাবে পাঠানোর কথাও জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রসফায়ারবন্দুকযুদ্ধব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেক্সিকোকে গোলবন্যায় ভাসিয়ে সেমিতে চিলি

পরবর্তী

‘সব খেল খতম’

পরবর্তী

'সব খেল খতম'

তবুও সন্তুষ্ট নন আর্জেন্টিনার কোচ!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT