জনপদ

অবৈধ পলিথিন কারখানায় অভিযান, সিলগালা-জরিমানা

অভিযানে থাকা পুলিশ ও কর্মকর্তাদের ছবি, অবৈধ পলিথিন কারখানা সিলগালা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিযানে থাকা পুলিশ ও কর্মকর্তাদের ছবি, অবৈধ পলিথিন কারখানা সিলগালা ও জরিমানা কার্যক্রমের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে কারখানাটি সিলগালা এবং ম্যানেজার ও জায়গার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রৌহায় অবৈধ পলিথিন কারখানায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। এ সময় টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট কামরুল হাসান জানান, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, আমদানি ও বাজারজাত করণের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার ম্যানেজারকে ১০ হাজার টাকা ও জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়:পলিথিন কারখানা ভ্রাম্যমান আদালত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…