চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবৈধ দখলদার-লুটেরার স্থান ফরিদপুরে হবে না: আব্দুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৪
রাজনীতি
A A

অবৈধ দখলদার-লুটেরার স্থান ফরিদপুরে হবে না বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মো. আব্দুর রহমান। 

আজ শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৫টায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় পৌর বাস টার্মিনাল চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে বলেন, আজ এক ভিন্ন পরিচয়ে আপনাদের সামনে এসেছি। একজন রাজনৈতিক কর্মী দলের দ্বায়িত্ব পায়, তারপরে সেই দল যখন ক্ষমতায় যায় সেই ক্ষমতার একজন অংশীদার হওয়া ভাগ্যের ব্যাপার।

তিনি বিএনপির সমালোচনা করে বলেন, তারা বলেছিলো জনগণ ভোট দিতে আসবে না। সবকিছু মিথ্যা পরিণত করে ৭ তারিখে জনগণ ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পেরেছে। ওদের কথা ঠিক হয়নি। সামনে আরো নির্বাচন আছে। সেই নির্বাচনে আপনারা আসেন। সেই নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীরাই ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী পাঁচবছর এই সরকার তার দ্বায়িত্ব পালন করে দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারাবিশ্বের সৎ তিনজন প্রধানমন্ত্রীর মধ্যে একজন।

মন্ত্রী বলেন, একমাত্র অর্থই এই সমাজের মানুষকে বন্দি করতে পারেনা। নিয়ন্ত্রণ করতে পারেনা। এই ফরিদপুর-১ আসনের সবচেয়ে বড় অর্থ লুন্ঠনকারী ৯২ কোটি টাকা খরচ করেও আপনাদের মাথা কিনতে পারে নাই। কোন অবৈধ দখলদার, লুটেরার স্থান এই ফরিদপুরে হবেনা। এই ফরিদপুরকে একটি শান্তির জায়গা করে যেতে চাই। আর এই তিন উপজেলাকে আমি উন্নয়নের এমন মহাসড়কে নিয়ে যাবো, যাতে আমার মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখে।

তিনি বলেন, আমি প্রতিহিংসায় বিশ্বাস করিনা। যারা আমাকে ভোট দিতে পারেন নাই তাদের প্রতিও আমার কোন আক্ষেপ নাই। নির্বাচন পূর্ববর্তী যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে একটা কাতারবদ্ধ উন্নয়নের মহাযজ্ঞ আমি বাস্তবায়ন করতে চাই। তাই বলে আমার যেই কর্মীরা শীতের রাতে জেগে জেগে আমাকে ফোন বলেছে, আপনার জন্য কেন্দ্র পাহারা দিচ্ছি, তাদের কখনো ভুলবোনা।

Reneta

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত হোসেন শিকদার। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সহধর্মিণী ও মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন বন্যা।

গণসংবর্ধনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ পিকুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফ, বোয়ালমারী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সেলিম রেজা লিপন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্যামল ব্যানার্জী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সারা বাংলাদেশের দ্বায়িত্ব এখন মন্ত্রী আব্দুর রহমানের হাতে। তারপরেও তিনি ফরিদপুরে আওয়ামী লীগের রাজনীতির নেতৃত্ব দিবেন। আমরা তার নেতৃত্বে ফরিদপুর জেলার উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবো। তিনি শুধু ফরিদপুর-১ আসনেরই এমপি নন, তিনি ফরিদপুরের চারটি আসনের জনগণের নেতা। এসময় সভামঞ্চে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গণসংবর্ধনাস্থলে পৌছালে পুলিশের একটি চৌকস দল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ, উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগআব্দুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোকবার্তা

জুলাই ১২, ২০২৬

সেসময় চোখে চোখ রেখে রেফারিকে যা বলেছেন মেসি

জুলাই ১২, ২০২৬

ইতিহাসে প্রথমবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিতে

জুলাই ১২, ২০২৬
ছবি: আল জাজিরা।

নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের জানাজা বিকালে সংসদ প্রাঙ্গণে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT