রাঙ্গামাটি রিজিয়নের অধীনস্থ ৭ আর ই ব্যাটালিয়নের অন্তর্গত গড়খুজ্জাছড়ি থেকে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামসহ জেএসএস (মূল) এর সদস্য সন্তু লাল চাকমা (৫২)-কে আটক করেছে সেনাবাহিনী।
রোববার ১৩ মার্চ ভোরে ৭ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গড়খুজ্জাছড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
সেসময় ওই ব্যক্তির কাছ থেকে ১টি ১২ বোর দেশীয় বন্দুক, ১ রাউন্ড এ্যামোনিউশন, ৮টি দেশীয় দা, ২টি জাতীয় পরিচয়পত্র, ২ বোতল দেশীয় মদ জব্দ করা হয়।
সন্তু লাল চাকমা জেএসএস (মূল) এর সশস্ত্র সদস্য এবং চাঁদা সংগ্রহকারী।
সেনাবাহিনী জানায় অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি রাঙ্গামাটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।







