জনপদ

অবৈধভাবে পাথর উত্তোলনকালে টিলা ধসে ২ শ্রমিক নিহত

অবৈধভাবে পাথর উত্তোলনকালে টিলা ধসে ২ শ্রমিক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলায় অবৈধভাবে পাথর উত্তোলনকালে টিলা ধসে দুই শ্রমিক মারা গেছেন। সোমবার সকালে তাদের মৃত্যু হয় বলে জানান সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।

তিনি আরো জানান, দূর্গম এলাকা হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। ফলে নিহতদের পরিচয় এবং হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। আহতও হয়েছেন কয়েকজন।

কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী শাহ আরেপিন টিলায় পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে খনিজ সম্পদ মন্ত্রনালয়। তবু নিষেধাজ্ঞা অমান্য করে ঐতিহ্যবাহী এ টিলা থেকে চলছে পাথর উত্তোলন।

বিষয়:টিলা ধস সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…