অবিশ্বাস্য সব দুর্নীতিতে জড়িত গ্রেপ্তার হওয়া ফিফা কর্মকর্তারা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফায় বড় ধরণের দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির বর্তমান এবং সাবেক নিবার্হী কমিটির পাঁচ সদস্যসহ মোট ১৬ জন কর্মকর্তাকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা।
দুই দশকের বেশি সময় ধরে তারা বিশ্ব ফুটবলকে দূষিত করে আসছেন মন্তব্য করে মার্কিন আইনজীবীরা বলেন, এই সময়ে তারা ২শ’ মিলিয়ন ডলারেরও বেশি ঘুষ নিয়েছেন।
সুইজারল্যান্ডের জুরিখের একটি হোটেল থেকে গতকাল ভোরে গ্রেপ্তার করা দুজন কর্মকর্তাসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন মার্কিন তদন্তকারীরা।
এদের মধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সাবেক প্রধান রিকার্ডো টেইজেরিয়ার বিরুদ্ধে দুইশ মিলিয়ন ডলার ঘুষের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও রয়েছেন ব্রাজিল ফুটবলের প্রেসিডেন্ট মার্কো পেলো ডেল নেরো।
মার্কিন এটর্নি জেনারেল লরেট্টা লিঞ্চ বলছেন, দুই দশকের বেশি সময় ধরে এই দুর্নীতিবাজ কর্মকর্তারা ফুটবল বিশ্বকে দুষিত করে তুলেছেন।
লিঞ্চ আরো বলেন, তারা যে প্রতারণা করেছেন, যেভাবে দুর্নীতি করেছেন, তা অবিশ্বাস্য। তবে এটা এখন পরিষ্কার করে দেয়া হচ্ছে, যারাই ফুটবলের দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু এখনো আড়ালে লুকিয়ে রয়েছে, তাদেরকেও খুঁজে বের করা হবে।
ফিফা জানিয়েছে, তদন্ত কাজে যুক্তরাষ্ট্রকে পূর্ণ সহযোগিতা দেবে সংস্থাটি। বৃহস্পতিবার ফিফা’র নির্বাহী কমিটি সংস্থাটির মধ্যে দুর্নীতিরোধে একটি গুচ্ছ সংস্কার কর্মসূচি অনুমোদন করেছে।
গত মে মাসে ফিফার সাতজন কর্মকর্তাকে বেআইনি কার্যকলাপে সংশ্লিষ্টতা, মানি লন্ডারিং ও প্রতারণার অভিযোগে তাদের গ্রেপ্তাতা করা হয়েছিল।






