চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর ভেঙে ফিরছেন কাকা?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাকা অবসর ভেঙে আবার ক্লাব ফুটবলে ফিরতে পারেন। মার্কা জানিয়েছে, মোনজার নতুন মালিক সিলভিও বারলুসকোনি কাকাকে প্রস্তাব দিয়েছেন। কাকাও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন।

২০১৭ সালের ডিসেম্বরে সব ধরনের ফুটবল থেকে অবসরে যাওয়ার ঘোষণা দেন কাকা। ২০০৩ সালে ইটালির এসি মিলানে আসার আগে ব্রাজিলের সাও পাওলো ক্লাব দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ইটালিতে ক্যারিয়ারের স্বর্ণালি সময় পার করেছেন। ২০০৩-০৪ মৌসুমে সিরি আ জয় করেন। ২০০৭ সালে হাতে তোলেন চ্যাম্পিয়ন্স লিগ। একই বছর ব্যালন ডি’অর জয় করেন।

ইটালিতে ছয় বছর কাটিয়ে রিয়ালে আসেন কাকা। চার বছরের সেই যাত্রাটা মোটেও ভালো ছিল না। ইনজুরিতে জর্জরিত হন। তারপরও ২০১২ সালে লা লিগা জেতেন। ২০১৩ সালে তিনি আবার মিলানে ফিরে যান। এবার থাকেন এক বছর। সেখান থেকে চলে যান অরল্যান্ডো সিটিতে। সেখানে যেয়ে আবার নিজেকে ফিরে পান। চার বছর বাদে ওই ক্লাব ছাড়ার ঘোষণা দেন।

আন্তর্জাতিক অঙ্গনে কাকা ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপে মাঠে নামেন। এর মধ্যে ২০০২ সালে চ্যাম্পিয়ন মেডেল গলায় পরেন।

ইতালির সাবেক প্রধানমন্ত্রী বারলুসকোনি ২০১৭ সালে এসি মিলানের শেয়ার বিক্রি করে দেন। এখন আবার নতুন করে ফুটবলে ফিরতে চাইছেন। সঙ্গে চাইছেন কাকার সাহায্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিকার্ডো কাকালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্যালেস্টাইন নামটাই এক আবেগ’

পরবর্তী

এমএনপি সেবা চালু, ১৫৮ টাকায় নম্বর না বদলে বদলানো যাচ্ছে অপারেটর

পরবর্তী

এমএনপি সেবা চালু, ১৫৮ টাকায় নম্বর না বদলে বদলানো যাচ্ছে অপারেটর

জনস্রোত বাড়ছে বাংলাদেশ-লাওস ম্যাচ মুখে

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আসছে প্রায় ১৪০০ বৈদ্যুতিক বাস

জুলাই ১৯, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তন

জুলাই ১৯, ২০২৬
ছবি: বিবিসি

ইরানের হামলায় ২ মার্কিন সেনা নিহত ও ১ জন নিখোঁজ

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT