চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসর নিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফজলে হাসান আবেদ-ব্র্যাকের প্রতিষ্ঠাতা-নাইটহুড

ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ প্রতিষ্ঠানটির চেয়ারপার্সন পদ থেকে অবসর নিয়েছেন। তবে প্রতিষ্ঠানের ‘চেয়ার এমেরিটাস’ হিসেবে থাকছেন তিনি।

মঙ্গলবার রাতে মহাখালীর ব্র্যাক সেন্টারে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দেন।

নতুন চেয়ারপার্সন হিসেবে যোগ দিচ্ছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

কবি বেগম সুফিয়া কামাল ছিলেন ব্র্যাকের প্রথম চেয়ারপার্সন। ১৯৭২ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ সময় ফজলে হাসান আবেদ ব্র্যাকের চেয়ারপার্সন পদে ছিলেন।

১৯৭০ সালে ফজলে হাসান আবেদ বাংলাদেশের ভয়াবহ ঘূর্ণিঝড়ে আক্রান্ত দুঃস্থ মানুষের সাহায্যে ত্রাণ কর্মকাণ্ডে জড়িত হন। মু‌ক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য আন্তর্জা‌তিকভাবে কাজ করে ১৯৭২ সালের ১৭ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন।

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ার কাজে অংশ নেন ফজলে হাসান আবেদ। ১৯৮০ সালে ম্যাগসেসে পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

Reneta

বর্তমানে ব্র্যাক বাংলাদেশের ৬৪টি জেলাসহ এশিয়া, আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ১২টি দেশে তার কার্যক্রম চালিয়ে পৃ‌থিবীর সবচেয়ে বড় বেসরকা‌রি সংস্থায় পরিণত হয়েছে। ব্র্যাকের পরিষেবার আওতায় আছে ১২ কোটি ৬০ লাখ লোক।

এছাড়া ব্র্যাকের পরিচালনা পর্ষদে সাতটি পদেও পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের পরিচালনা পর্ষদেও।

ভারপ্রাপ্ত পদ থেকে ব্র্যাকের নির্বাহী প‌রিচালক পদে যোগ দিয়েছেন আসিফ সালেহ। বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও পলিসি বিশেষজ্ঞ ডা. হোসেন জিল্লুর রহমান ব্র‍্যাক বাংলাদেশ এবং জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরা হক ব্র‍্যাক ইন্টারন্যাশনালের চেয়ারপার্সনের দায়িত্ব পালন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ফজলে হাসান আবেদব্র্যাকস্যার ফজলে হাসান আবেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT