চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবসরের খবর ভিত্তিহীন: আফ্রিদি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ পূর্বাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন অনেক আগেই। ২০১৫ সালে বিশ্বকাপ খেলার পর বিদায় নিয়েছিলেন ওয়ানডে ক্রিকেট থেকেও। গুজব চলছিলো এবার হয়তো টি টোয়েন্টিকেও বিদায় বলে দিবেন তিনি।

আগামী এপ্রিলে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপের পর আর হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে না ‘বুম বুম’কে এমনটাই ধারণা ছিলো সবার।

সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টুইটারে নিজের অবস্থান পরিস্কার করলেন পাকিস্তানি এই ক্রিকেটার।

টুইটে তিনি তার ভক্তদের জানান, ‘আমার অবসর গ্রহণ সম্পর্কিত সব কথাবার্তাই ভিত্তিহীন। এখনো কারো পরামর্শই আমি গ্রহণ করিনি। আপাতত এশিয়া কাপের উপরই মনোযোগ দিচ্ছি। তারপর বাকিটা দেখা যাবে।’

এরপরই তিনি নিজের সিদ্ধান্তের প্রতি আরো বেশি জোড় দিয়ে বলেন, ‘আমার ক্যারিয়ার সিদ্ধান্ত একান্তই আমার উপর নির্ভর করে। আমি সেটাই করবো যেটা এই দেশ এবং তার মানুষদের জন্য শুভ হবে।’

টি-২০ বিশ্বকাপের যে পাঁচটি আসর হয়েছে তার প্রতিটিতেই খেলেছেন আফ্রিদি। ২০০৯ সালে পাকিস্তানের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কও তিনি। সেই আসরের সেমিফাইনাল ও ফাইনালে টানা হাফসেঞ্চুরিও করেছিলেন বুম বুম।

Reneta

এই ফরমেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও উইকেট পাওয়া খেলোয়াড় তিনিই। ৯০ ম্যাচে ৯১টি উইকেট পেয়েছেন আফ্রিদি। টি-২০তে সব মিলিয়ে ২০০ উইকেট পেয়েছেন এমন বোলারদের মধ্যে তৃতীয় সেরা ইকোনোমি রেট ৬ দশমিক ৬৬ তার। তার সামনে কেবল ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন ও স্বদেশী সাঈদ আজমল।

ব্যাটিং স্টাইক রেটে দ্বিতীয় স্থানে রয়েছেন আফ্রিদি। ২ হাজরের বেশি রান করা ব্যাটসম্যানদের মধ্যে তার সামনে আরেক ক্যারিবীয় অলরাউন্টার আন্দ্রে রাসেল। আফ্রিদির স্টাইক রেট ১৫৪ দশমিক৬১।

ব্যক্তিগত পারফরম্যান্স ভালো থাকলেও এই ফরমেটের অধিনায়ক হিসেবে তার ফলাফল মিশ্র। ৩৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ১৬টিতে। বিপরীতে হার ১৯টিতে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শহীদ আফ্রিদি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে দূরত্ব বজায় রেখে ইরান যুদ্ধ থেকে কৌশলগত লাভ তুলছে চীন

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আর্থিক তদন্তের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুংয়ের পদত্যাগ

এপ্রিল ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা মামলা: দীর্ঘ ১০ বছর পর একজন গ্রেপ্তার

এপ্রিল ২২, ২০২৬

র‍্যাঙ্কিংয়ে এগোলেন শারমিন-মারুফা

এপ্রিল ২২, ২০২৬

নাহিদ-তানজিদের বড় লাফ, শুধুই অবনতি মিরাজের

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT