চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপু বিশ্বাস কি বাসায় আছেন?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
ডিভোর্সের খবর শুনেই অপু বিশ্বাসের নিকেতনের বাসায় সাংবাদিকদের ভিড়

ডিভোর্সের খবর শুনেই অপু বিশ্বাসের নিকেতনের বাসায় সাংবাদিকদের ভিড়

চলতি বছরের এপ্রিলে উন্মোচন হয়েছিল দেশের তারকা অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাসের অজানা একটি অধ্যায়! ধারনা করা হচ্ছে, বছর শেষে এই অজানা অধ্যায়টির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। কেননা, শাকিবের সঙ্গে গোপন প্রেম, বিয়ে ও সন্তান জন্মের বিষয় নিয়ে অপু চমক সৃষ্টি করে খবরে আসলেও বছর শেষে শোনা যাচ্ছে দুঃসংবাদ। বিচ্ছেদ ঘটতে যাচ্ছে তাদের। অপু বিশ্বাসের সঙ্গে সংসার আর দীর্ঘ করতে চাইছেন না শাকিব খান। আর এই কারণে তিনি তালাকনামা পাঠিয়েছেন অপুর ঘরে।

বেশ কয়েকদিন ধরেই শাকিব-অপুর বিচ্ছেদের খবরটি মিডিয়া পাড়ায় বাতাসে ছড়াচ্ছিল। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্য প্রমান হল। অপু বিশ্বাসকে তালাকনামা পাঠিয়েছেন শাকিব, বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন শাকিবেরই আইনজীবী সিরাজুল ইসলাম।

আর সোমবার বিকালে ‘অপুর বাসায় শাকিবের ডিভোর্স লেটার’ পাঠানোর খবরটি চাউড় হওয়ার সঙ্গে সঙ্গেই অপুর নিকেতনের বাসার সামনে ভিড় করেন গণমাধ্যমকর্মীরা। যদিও ডিভোর্সের খবরের পর থেকেই ফোনে পাওয়া যাচ্ছিল না চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। সব সময় যিনি সংবাদকর্মীদের আপডেট দিতেন সেই অপুই পরিচিত সাংবাদিকদের ফোন রিসিভ করছেন না! আবার বাসায় গিয়েও অপুর সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা। সবার মুখে একটাই প্রশ্ন, অপু বিশ্বাস কই গেলেন?

অপু বিশ্বাস কি বাসায় আছেন? এমন প্রশ্নেও অপু বিশ্বাসের বাসার দারোয়ান দুই ধরনের উত্তর দিয়েছেন। একজন বললেন, বাসায় আছে কিন্তু এখন তিনি কারো সঙ্গে সাক্ষাৎ করবেন না বলে আমাদেরকে বলে দিয়েছেন। অন্য একজন দারোয়ান বললেন, তিনি বিকালে বাসা থেকে বেড়িয়ে গেছেন। আমরা জানি না।

বিচ্ছেদের খবরে বরাবরই চুপচাপ ছিলেন শাকিব-অপু। তবে এই বিষয়টি নিয়ে গেল মাসে একটি সংবাদসম্মেলন করেন অপু। রাজধানীর বেইলী রোডের ক্যাফে থার্টি-থ্রিতে ডিভোর্সের খবরকে মিথ্যে গুজব আখ্যা দিয়ে অপু বিশ্বাস সেদিন বলেছিলেন, সন্তান সংসার নিয়ে ভালো আছি, আপাতত এর বাইরে কিছু ভাবছি না। ডিভোর্সের খবরটি সংবাদেই প্রথম দেখেছি। আমি বা শাকিব এই বিষয়ে কিছু জানি না। অনলাইন, পত্রিকাতেই আমাদের ডিভোর্সের খবর প্রথম দেখলাম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসডিভোর্সদারোয়ানশাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT