ছবিঘর

অপু বিশ্বাসের নায়ক জয় চৌধুরী

প্রেমিক ও প্রেমিকা হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেমিক ও প্রেমিকা একসঙ্গে হাসিমুখে ছবি তুলছেন, আনন্দের মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। তার এ ছবির নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। যেখানে অপুর নায়ক জয় চৌধুরী।

অপুর নায়ক জয় চৌধুরী ও অপু বিশ্বাস হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটির নতুন রসায়ন। তাদের নিয়ে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

 

অপু বিশ্বাসের নায়ক জয় চৌধুরীর সঙ্গে ছবিতে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ সোমবার (১৭ মে) দুপুরে এফডিসির ৯ নম্বর ফ্লোরে জয়-অপুর এ ছবির মহরত অনুষ্ঠিত হচ্ছে। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হচ্ছে। শেষ লট হবে কুষ্টিয়াতে।

 

অপুর নায়ক জয় চৌধুরী ও তার প্রেমিকা একসঙ্গে পানীয় পান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ জয় চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন, অপু বিশ্বাস এবং আমি দুজনেই আরও মাস দেড়েক আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। আওয়াজের চেয়ে কাজে বিশ্বাসী। তাই শুটিংয়ে নেমেই ঘোষণা দিলাম।

 

অপুর নায়ক জয় চৌধুরী ও অপু বিশ্বাসের রোমান্টিক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। এবার তিনি দেশের শীর্ষস্থানীয় এ নায়িকার বিপরীতে নায়ক হচ্ছেন।

 

অপুর নায়ক জয় চৌধুরী ও অপু বিশ্বাসের হাস্যোজ্জ্বল মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ উপমা কথাচিত্রের প্রযোজনায় অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।

বিষয়:জয় চৌধুরী নতুন ছবি প্রেম প্রীতির বন্ধন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…