চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপুর দুর্দান্ত বোলিং, হাফিজ-রনির ফিফটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৭ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জিতের পর একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহামেডানের বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু ৬ ওভারে ৯ রানে ৩ উইকেট শিকার করে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আটকে দেন দুইশর মধ্যে। সহজ লক্ষ্যে সাদা-কালোরা আগায় রনি তালুকদার ও মোহাম্মদ হাফিজের ফিফটিতে।

সোমবার বিকেএসপির চার নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামালকে ৫ উইকেটে হারিয়েছে মোহামেডান।

দলটির ওপেনার রনি ৫৭ রানের ইনিংস খেলে আউট হন। পাঁচ নম্বরে নামা পাকিস্তানি ব্যাটার হাফিজ আউট হন ৫০ ছুঁয়ে। আরিফুল ইসলাম ৩৩ রানে অপরাজিত থেকে ৪৫.২ ওভারে জয় তুলে নেন।

মাত্র ১ রান করে আউট হন সৌম্য সরকার। পারভেজ হোসেন ইমন ১৭ ও মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২০ রান।

পারভেজ রসুল, সুমন খান, রবিউল ইসলাম রবি ও সাইফ হাসান নেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ১৮৫ রানে গুটিয়ে যায় শেখ জামাল। তাইবুর রহমান ৫৩ রানে অপরাজিত থাকেন। সানজামুল ইসলাম করেন ৪৩ রান।

৬১ রানে ৭ উইকেট হারানোর পর তাইবুর-সানজামুল ৭৪ রানের জুটি গড়ে এনে দেন দুইশর কাছাকাছি সংগ্রহ। শুভাগত হোম চৌধুরী, ইয়াসিন আরাফাত মিশু ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন।

একটি উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষে ফেরার পর আজই ঢাকা লিগ খেলতে নামেন অভিজ্ঞ তারকা ক্রিকেটার।

ট্যাগ: ডিপিএল-২০২২ঢাকা প্রিমিয়ার লিগ-২০২২বিকেএসপিরনিলিড স্পোর্টসহাফিজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেনাপোল বন্দরে বোমা হামলায় শ্রমিকসহ আহত ২০

পরবর্তী

পাকিস্তানে গাড়ি দুর্ঘটনার কবলে অজি ধারাভাষ্যকার

পরবর্তী
বাংলাদেশে ক্রিকেট ধারাভাষ্যকারের সাক্ষাৎকার, স্টেডিয়াম ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে গাড়ি দুর্ঘটনার কবলে অজি ধারাভাষ্যকার

আগামী শিক্ষাবর্ষ থেকে ঢাবিতে চার ইউনিটে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT