চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু, থেমে থেমে গুলির শব্দ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৮ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

স্থগিত থাকার প্রায় ১৪ ঘণ্টা পরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আবারও শুরু হয়েছে ‘অপারেশন ম্যাক্সিমাস’। মৌলভীবাজার জেলার বড়হাটের তিনতলা একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ৫৩ ঘণ্টা ঘিরে রাখার পর শুক্রবার সকাল পৌনে ১০টায় এই অভিযান শুরু হয়। তবে অালোর স্বল্পতায় রাতে তা স্থগিত করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়িটি ঘিরে অভিযান শুরু করেছে পুলিশের বিশেষ ইউনিট সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযান শুরুর পর এখন থেমে গুলির শব্দ শোনা যাচ্ছে। পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে মৌলভীবাজার-সিলেট সড়ক। ওই স্থানে জারি রয়েছে ১৪৪ ধারা। বাড়িটি থেকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত এলাকা আটকে রেখেছে পুলিশ। কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

Banglabid

শুক্রবার অভিযান শুরু হবার পর সেখান থেকে দিনভর গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রচণ্ড বৃষ্টির শুরু হওয়ায় অভিযান চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। অভিযানে আহত হন এক পুলিশ সদস্য।

এদিন সন্ধ্যায় ওই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মৌলভীবাজার-সিলেট মহাসড়কে সাংবাদকিদের সাথে কথা বলেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

এসময় তিনি বলেন: ধারণা করছি বাড়িটিতে করছি প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে। এই অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল, কেননা যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, তাতে অনেকগুলো কামরা রয়েছে এবং পাশে আরও একটি নির্মাণাধীন বিল্ডিং রয়েছে। এ কারণে অভিযান শেষ হতে আরও সময় লাগবে।

Reneta

ভেতরে একাধিক জঙ্গি থাকতে পারে এমন ধারণা দিয়ে তিনি আরো বলেন: সন্ধ্যার আগে সোয়াট সদস্যরা ওই বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করলে ভেতর থেকে বোমা বিষ্ফোরণ ঘটানো হয়। বৃষ্টির কারণে গতকালের মত অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেন পুলিশ কর্মকর্তারা।

বাগান বাড়ির আদলে সাজানো এই ডুপ্লেক্স বাড়িটির চারপাশে গাছ পালা রয়েছে। পিছনের দিকে রয়েছে ধানক্ষেত। ড্রোন ব্যবহার করে দেখা গেছে, অনেক কামরা আছে এই বাড়িতে। মূল বাড়ি লাগোয়া নির্মাণাধীন কামরা আছে দুই থেকে তিনটি। ধারণা করা হচ্ছে এসব কামরায় লুকিয়ে আছে একাধিক জঙ্গি।

শুক্রবার অভিযান স্থগিত ঘোষণা করার সোয়া এক ঘণ্টা পর বৃষ্টির মধ্যে ঘটনাস্থল থেকে আবারও গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। গত কয়েক দিনে বাড়িটির জানালার কাচগুলো গুলি করে ভাঙা যায়নি। গুলিতে সেগুলো ফুটো হয়ে গেলেও ভেঙে পড়ছে না। এগুলো গাড়ির কাচের মতো বা প্লাস্টিকের কাগজের প্রলেপযুক্ত বলে জানায় পুলিশ।

এর আগের দিন বৃহস্পতিবার মৌলভীবাজার শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শেষ হওয়ার পর ওই বাড়ি থেকে চার শিশু, দুই নারীসহ সাতজনের ছিন্নভিন্ন লাশ উদ্ধারের খবর জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন ম্যাক্সিমাসঅপারেশন হিট ব্যাকজঙ্গিজঙ্গি বিরোধী অভিযান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রেয়া ঘোষালের গানে মুগ্ধ শ্রোতারা

পরবর্তী

ইমরানের ‘ধোঁয়া’

পরবর্তী
‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিওতে ইমরান ও লিয়া

ইমরানের ‘ধোঁয়া’

সাভারে বাস চাপায় নিহত ২

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থবছরের সময় কেন বদলাচ্ছে বাংলাদেশের সরকার, লাভ-ক্ষতি কী হবে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে থেকে, কী নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT